Home খবর সতলুজ’ বিতর্কে নতুন ঝড়

সতলুজ’ বিতর্কে নতুন ঝড়

Authored By বাংলাস্ফিয়ার ডেস্ক
46 views 4 minutes read
A+A-
Reset

হাইলাইটস

  • দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘সতলুজ’ প্রকাশের পরই ভারতে সরিয়ে নেওয়া হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে।

  • ছবিটি ঘিরে সেন্সর, মুক্তি ও প্রদর্শন নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

  • এর আগেও একাধিক ভারতীয় ছবি ও ওটিটি সিরিজ আইনি, রাজনৈতিক বা ধর্মীয় বিতর্কে জড়িয়েছে।

  • ‘তাণ্ডব’, ‘এ সুইটেবল বয়’, ‘লীলা’ ও ‘দ্য কেরালা স্টোরি’—এই চারটি উল্লেখযোগ্য উদাহরণ।

    দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘সতলুজ’ (আগের নাম ‘পাঞ্জাব ’৯৫’) ঘিরে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। দীর্ঘ সেন্সর-জট কাটিয়ে ছবিটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলেও, কয়েক ঘণ্টার মধ্যেই ভারতে তা সরিয়ে নেওয়া হয়। এর আগেই সামাজিক মাধ্যমে দিলজিৎ অনুরাগীদের দ্রুত ছবিটি দেখে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ছবিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হলে নতুন করে শুরু হয় বিতর্ক।

    তবে ভারতীয় বিনোদন জগতে এ ধরনের ঘটনা নতুন নয়। গত কয়েক বছরে একাধিক ছবি ও ওটিটি সিরিজ রাজনৈতিক, ধর্মীয় ও আইনি বিতর্কের কেন্দ্রে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য চারটি উদাহরণ—

    ১. ‘তাণ্ডব’ (২০২১): মুক্তির পরই ঝড়

    মুক্তির পর থেকেই ‘তাণ্ডব’ তীব্র বিতর্কের মুখে পড়ে। অভিযোগ ওঠে, সিরিজের কয়েকটি দৃশ্যে হিন্দু দেবদেবীদের অবমাননা করা হয়েছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।

    বিভিন্ন রাজ্যে নির্মাতা ও অভিনেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। বিতর্ক বাড়তে থাকায় নির্মাতারা প্রকাশ্যে ক্ষমা চান এবং বিতর্কিত দৃশ্য সম্পাদনা করে পরিবর্তন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওটিটি কনটেন্ট নিয়ন্ত্রণ নিয়ে দেশজুড়ে বড় বিতর্ক শুরু হয়।

    ২. ‘এ সুইটেবল বয়’ (২০২০): মন্দিরের দৃশ্য ঘিরে বিতর্ক

    ‘এ সুইটেবল বয়’-এর একটি দৃশ্যে মন্দির প্রাঙ্গণে ভিন্ন ধর্মের দুই চরিত্রের চুম্বন দেখানো হয়। সেই দৃশ্য ঘিরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে।

    মধ্যপ্রদেশে পুলিশ অভিযোগ দায়ের হয়। সামাজিক মাধ্যমেও শুরু হয় তীব্র বিতর্ক। ওটিটি প্ল্যাটফর্মে ধর্মীয় সংবেদনশীলতার সীমা কোথায় হওয়া উচিত, সেই প্রশ্নও সামনে আসে।

    ৩. ‘লীলা’ (২০১৯): মতপ্রকাশ বনাম সংবেদনশীলতা

    ‘লীলা’ মুক্তির পর একাংশের অভিযোগ ছিল, ভবিষ্যতের ভারতের একটি কাল্পনিক চিত্র দেখানোর আড়ালে নির্দিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক মতাদর্শকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে।

    সামাজিক মাধ্যমে সিরিজটি বয়কটের ডাক ওঠে। যদিও এটি নিষিদ্ধ হয়নি, তবু মতপ্রকাশের স্বাধীনতা এবং দর্শকের সংবেদনশীলতার সীমা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়।

    ৪. ‘দ্য কেরালা স্টোরি’ (২০২৩): আদালত পর্যন্ত গড়ায় বিতর্ক

    মুক্তির আগেই ‘দ্য কেরালা স্টোরি’ রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে। ছবির তথ্য, দাবি এবং উপস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে।

    কয়েকটি রাজ্যে ছবিটি করমুক্ত ঘোষণা করা হয়, আবার কোথাও প্রদর্শন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এই ঘটনা দেখিয়ে দেয়, রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয় নিয়ে তৈরি সিনেমা কত দ্রুত জাতীয় বিতর্কে পরিণত হতে পারে।

    এবার বিতর্কের কেন্দ্রে ‘সতলুজ’

    এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ‘সতলুজ’। মানবাধিকার কর্মী জস্বন্ত সিং খালরা-র জীবন ও তাঁর রহস্যময় অন্তর্ধানকে কেন্দ্র করে নির্মিত ছবিটি দীর্ঘদিন সেন্সর-সংক্রান্ত জটিলতায় আটকে ছিল। পরে নাম পরিবর্তন করে শেষ পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়।

    কিন্তু মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ভারতে ছবিটি সরিয়ে নেওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে। নির্মাতাদের পক্ষ থেকে এখনও বিস্তারিত ব্যাখ্যা না এলেও দর্শকদের একাংশ ছবিটি ফের স্ট্রিমিংয়ে আনার দাবি তুলেছেন। অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্ম জানিয়েছে, “বর্তমান পরিস্থিতির” কারণে আপাতত ভারতে ছবিটি সরিয়ে রাখা হয়েছে। ভবিষ্যতে এটি ফের উপলব্ধ করা যায় কি না, তা নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

    ভারতে ওটিটি যত জনপ্রিয় হয়েছে, ততই বেড়েছে বিষয়বস্তুকে ঘিরে বিতর্ক। ধর্মীয় অনুভূতি, রাজনৈতিক ব্যাখ্যা, ঐতিহাসিক ঘটনা কিংবা সামাজিক বাস্তবতা—এসব বিষয় নিয়ে তৈরি একাধিক ছবি ও সিরিজ আইনি লড়াই, জনমত এবং রাজনৈতিক চাপের মুখে পড়েছে। ‘সতলুজ’-এর পরিণতি কী হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে অতীতের অভিজ্ঞতা বলছে, এ ধরনের বিতর্ক প্রায়শই আদালত, সেন্সর কর্তৃপক্ষ এবং জনমতের ত্রিমুখী আলোচনায় গিয়ে পৌঁছায়।

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles