
কল্যাণমূলক প্রকল্পে জীবনমানের উন্নতি ২২ কোটি মানুষের, উপকৃত হওয়ার হারে শীর্ষে পশ্চিমবঙ্গ
সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধায় জীবনযাত্রার মান উন্নত হওয়ার হারে দেশের প্রধান রাজ্যগুলির মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের দুই গবেষকের সমীক্ষা অনুযায়ী, রাজ্যে ৪০.৫ শতাংশ মানুষ ভোগব্যয়ের ভিত্তিতে উচ্চতর শ্রেণিতে উঠে এসেছেন। দ্বিতীয় স্থানে ছত্তীসগঢ় (২৯.২ শতাংশ)। গবেষণায় দেখা গিয়েছে, বিনামূল্যে বা ভর্তুকিতে খাদ্যশস্য ও অন্যান্য সামগ্রী দেওয়ার সুফল বিশেষত নিম্ন আয়ের পরিবারগুলির মধ্যে বেশি।
পশ্চিমবঙ্গ · 16 ঘন্টা আগে














