অসুস্থ ও বয়স্ক গরুর দেখভালে বছরে এক লক্ষ টাকা অনুদান দিতে ‘গো-সেবা’ প্রকল্প চালু করল রাজ্য। বেআইনি গোহত্যা রুখতে বিধানসভায় নতুন বিল আনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি সারারাত দোকান খোলা রাখার অনুমতি দিতেও বিল আনবে সরকার।
‘যুবসাথী’র নাম বদলে ‘ভরসা’ করল রাজ্য সরকার। জানুয়ারি থেকে বেকার স্নাতকেরা মাসে ২০০০ টাকা ভাতা পাবেন। পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি মকুব, ১০,১৪৬ জনকে নিয়োগ এবং মাসিক বিদ্যুৎ বিল চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার পর সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। পুরভোটের বিজ্ঞপ্তি জারির উপর হাই কোর্টের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করেছে রাজ্য। বুধবার পরবর্তী শুনানি।
বাদ পড়া ভোটারদের মধ্যে কলকাতা পুরসভা এলাকার ভোটারদের তথ্য চেয়েছে শীর্ষ আদালত। সেখানে পুরভোট আসন্ন, তাই ওই ভোটারদের মামলা অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে আদালত।
মন্ত্রীদের যত্রতত্র মন্তব্যে লাগাম টেনে সরকারের সামগ্রিক বিষয়ে কথা বলার দায়িত্ব তিন মন্ত্রী—তাপস রায়, দীপক বর্মন ও উমেশ রাইকে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজ নিজ দফতরের বিষয়ে কথা বলতে পারবেন অন্য মন্ত্রীরা।
জানুয়ারি থেকেই রাজ্যে চালু ‘ভরসা’ বেকার ভাতা, ফেব্রুয়ারিতে প্রথম কিস্তি। প্রতিশ্রুতিমতো টাকা আপাতত না দিতে পারায় ‘সরি’ বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; পাশাপাশি চাকরির আবেদন ফি মকুব ও ১০,১৪৬ নতুন নিয়োগে অনুমোদনের ঘোষণা।
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় ভোটঘোষণায় স্থগিতাদেশ না দিলেও কমিশনকে সতর্ক করল কলকাতা হাই কোর্ট; ভোট ঘোষণা হলেও তা মামলার নির্দেশের ওপর নির্ভর করবে। পরবর্তী শুনানি ১ ডিসেম্বর।
স্থগিত গবেষণা কেন্দ্রের জন্য ২ কোটি টাকা বরাদ্দ, গুরুকুল ও সংস্কৃত টোল গড়ার ঘোষণাও; চৈতন্য মহাপ্রভুর জন্মভিটার প্রতি অবহেলার অভিযোগ আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে
পাঠকসংখ্যা ও সাইটের ব্যবহার বুঝতে আপনার অনুমতি চাই। না বললেও সংবাদ পড়তে পারবেন।
বিস্তারিত
পাঠকসংখ্যা বুঝতে সম্মতি নিয়ে নিজস্ব view counter ব্যবহার করতে চাই। একই লেখা বারবার গণনা এড়াতে browser-এ একটি দৈব পরিচয় থাকবে; server-এ শুধু তার সুরক্ষিত hash রাখা হবে, যা প্রায় ২ দিন পর মুছে দেওয়া হবে। মোট গণনা আলাদা থাকবে। Google Analytics-ও ব্যবহার করতে চাই; অনুমতি দিলে Google আপনার দেখা পাতা ও ব্যবহারসংক্রান্ত তথ্য পাবে এবং Analytics কুকি রাখবে। পছন্দ পরে বদলানো যাবে।