Home বিজ্ঞান ও প্রযুক্তিগ্যাজেট ও সফটওয়্যার ৪ মার্চের ‘ধামাকা’: সস্তায় ম্যাকবুক!

৪ মার্চের ‘ধামাকা’: সস্তায় ম্যাকবুক!

"মধ্যবিত্তের স্বপ্নপূরণ? ৪ঠা মার্চের ইভেন্টে রঙিন ও সাশ্রয়ী ম্যাকবুক আনতে চলেছে অ্যাপল!"

Authored By পার্বণ
157 views 3 minutes read
A+A-
Reset

টেক-দুনিয়ার ‘চাঁদ’ এবার কি সাধারণের হাতের নাগালে? জল্পনা অন্তত তেমনই। আগামী ৪ঠা মার্চ বিশ্বজুড়ে এক বিশেষ ইভেন্টের ডাক দিয়েছে অ্যাপল। আর সেই ইভেন্ট ঘিরেই এখন তুঙ্গে উত্তেজনা। কারণ? শোনা যাচ্ছে, এবার আর শুধু প্রিমিয়াম নয়, মধ্যবিত্তের পকেটের কথা মাথায় রেখে একগুচ্ছ নতুন পণ্য আনতে চলেছে কুপারটিনোর এই সংস্থা। যার মধ্যে সবথেকে বড় আকর্ষণ— একটি ‘সস্তা’ ম্যাকবুক!

তিন দিনের মেলা, পাঁচ নতুন চমক

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, এবার কোনো প্রথাগত মঞ্চ কাঁপানো অনুষ্ঠান নয়, বরং ২রা মার্চ থেকে শুরু হবে অ্যাপলের ‘ডিজিটাল ঝড়’। টানা তিন দিন ধরে দফায় দফায় প্রেস রিলিজের মাধ্যমে অন্তত পাঁচটি নতুন হার্ডওয়্যার ও চিপসেট লঞ্চ করবে তারা। ৪ঠা মার্চ বিশেষ প্রদর্শনীর মাধ্যমে যার যবনিকা পতন ঘটবে।

সস্তার ম্যাকবুক: কেমন হতে পারে এই ল্যাপটপ?

বাজার বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপল এবার তাদের পুরনো নীতি ভেঙে কম দামে ল্যাপটপ আনার কথা ভাবছে।

  • রঙিন রূপ: ইভেন্টের ইনভাইট কার্ডে যে হলুদ, নীল আর সবুজ রঙের ছোঁয়া দেখা গেছে, মনে করা হচ্ছে নতুন ম্যাকবুকটি এই আকর্ষণীয় রঙেই মিলবে।

  • পকেট-ফ্রেন্ডলি চিপ: খরচ কমাতে অ্যাপল হয়তো তাদের প্রিমিয়াম ‘M’ সিরিজের বদলে আইফোনের উন্নত চিপ (A18 Pro) ব্যবহার করতে পারে এই ল্যাপটপে।

  • দাম কত? ভারতীয় বাজারে এই ল্যাপটপের দাম ৬০ থেকে ৭০ হাজার টাকার আশেপাশে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ, যারা উইন্ডোজ ছেড়ে ম্যাক-এ আসার কথা ভাবছিলেন, তাদের জন্য এটাই হতে পারে সুবর্ণ সুযোগ।

তালিকায় আর কী কী?

শুধুমাত্র সস্তা ম্যাকবুক নয়, তালিকায় নাম রয়েছে iPhone 17e-এরও। এছাড়াও দেখা মিলতে পারে অতি শক্তিশালী M5 প্রো চিপসহ ম্যাকবুক প্রো এবং নতুন আইপ্যাড এয়ার-এর। অ্যাপল স্টোরগুলোতে ইতিমধ্যেই পুরনো মডেলের ভাঁড়ারে টান পড়েছে, যা নতুন প্রোডাক্ট আসার পরিষ্কার ইঙ্গিত।

সব মিলিয়ে মার্চ মাসটা টেক-প্রেমীদের জন্য বেশ ‘হট’ হতে চলেছে। এখন দেখার, ৪ তারিখের সেই বিশেষ ইভেন্টে টিম কুকের ঝুলি থেকে ঠিক কী কী বেরিয়ে আসে!

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles