খবর

বিজেপির কার্যালয়ের জমি বিবাদ ঘিরে ধুন্ধুমার কাণ্ড

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: কৃষ্ণনগরে বিজেপির কার্যালয়ের জমিকে ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক।
  • অভিযোগ, আদালতের নোটিশকে কার্যত উপেক্ষা করে গেরুয়া শিবির তাঁদের কার্যালয় সরাচ্ছে না।
  • জানা গিয়েছে, এদিন বেলা ১২ টা নাগাদ সংশ্লিষ্ট জমির উত্তরসূরিরা আদালতের অনুমতি নিয়ে পুলিশকে সঙ্গে করে কার্যালয় উচ্ছেদ করতে এলে বিজেপি কর্মী-সমর্থকদের বাধার মুখে…

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: কৃষ্ণনগরে বিজেপির কার্যালয়ের জমিকে ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক। অভিযোগ, আদালতের নোটিশকে কার্যত উপেক্ষা করে গেরুয়া শিবির তাঁদের কার্যালয় সরাচ্ছে না।

জানা গিয়েছে, এদিন বেলা ১২ টা নাগাদ সংশ্লিষ্ট জমির উত্তরসূরিরা আদালতের অনুমতি নিয়ে পুলিশকে সঙ্গে করে কার্যালয় উচ্ছেদ করতে এলে বিজেপি কর্মী-সমর্থকদের বাধার মুখে পড়েন। এরপরই  বিশৃঙ্খলা তৈরি হয়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা।

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কার্যালয় খালি করতে অস্বীকার করে বিজেপি নেতৃত্ব, বরং আরও সময় চাওয়া হয়েছে গেরুয়ার শিবিরের পক্ষ থেকে। এর জেরে কার্যালয়ের সামনে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে।

পরিস্থিতি সামাল দিতে  বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় নজরদারি জোরদার করেছে প্রশাসন।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles