Home খবররাজ্য-রাজনীতি TMC কার্যালয়ে বেডরুম! সাফাই গাইলেন দেবাংশু

TMC কার্যালয়ে বেডরুম! সাফাই গাইলেন দেবাংশু

"মহৎ উদ্দেশ্য" পার্টি অফিসের বেডরুমের, সমাজমাধ্যমে ব্যাখ্যা দেবাংশুর

Authored By অনন্যা মজুমদার
21 views 2 minutes read
A+A-
Reset

তৃণমূলের একাধিক কার্যালয়ে চলছে অভিযান। আর সেই সব কার্যালয় থেকে যা যা বেরিয়ে আসছে তার ব্যাখ্যা দিতে পারছেন না তৃণমূলের প্রায় কোন নেতা কর্মী। কাঁড়ি কাঁড়ি ত্রাণ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন রেট চার্ট, প্রোমোটারদের তোলার হিসাব,  মদের বোতল, গর্ভনিরোধক থেকে শুরু করে আলিশান বেডরুম। তৃণমূলের পার্টি অফিস খুললেই দেখা যাচ্ছে আয়েশের পরাকাষ্ঠা।

একইভাবে ই এম বাইপাস এর মেট্রোপলিটন লাগুয়া তৃণমূল ভবনেও পাওয়া গেল ঝা চকচকে আলিশান বেডরুম। বাঁকুড়ার ইন্দাস-এ তৃণমূলের ব্লক কার্যালয়ে তো আস্ত গেস্ট হাউজ লুকিয়ে ছিল। দলীয় কার্যালয়ে কেন এমন বেডরুম থাকবে তা নিয়ে জোর চর্চা রাজ্য রাজনীতিতে। সমাজমাধ্যমে রীতিমতো কটাক্ষ এবং ট্রোলের বন্যা বইছে তৃণমূলের এ হেন লুকোনো “খাজানা” নিয়ে। তবে এই কটাক্ষ উপেক্ষা করে সমাজ মাধ্যমে রীতিমতো ইতিবাচক ব্যাখ্যা দিলেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।

নিজের ফেসবুক পেজে দেবাংশু লিখছেন, “দূর দূরান্ত থেকে আসা রাজনৈতিক কর্মীদের বিশ্রামের জন্যই এই বেড রুমের ব্যবস্থা। রাজনৈতিক কর্মসূচিতে যখন তারা আসেন, যাতে হোটেল ভাড়া করে তাদের না থাকতে হয় সেজন্য বহু জেলা অফিসেই বেডরুম বা স্নান ঘরের ব্যবস্থা রাখা হয়।” এইটুকু ব্যাখ্যাতেই থেমে যাননি দেবাংশু। তার বক্তব্য, গত সাত বছরে তিনি নিজেও বহু জেলায় গিয়ে পার্টি অফিসে থেকেছেন। শুধু বেডরুম নয় বহু পার্টি অফিসের রান্নাঘর ও থাকে যেখান থেকে রান্না করে কর্মীদের খাবারের ব্যবস্থা করা হয়।

কিন্তু পার্টি অফিসের বেডরুম সংলগ্ন কাবার্ড অথবা বাথরুমে কনডম কেন পাওয়া যাচ্ছে, সে বিষয়ে কোন ব্যাখ্যা পাওয়া যায়নি দেবাংশুর পোস্ট থেকে। বরং তিনি সেই পোস্টে জানিয়েছেন, তার বক্তব্য শুধুমাত্র পার্টি অফিস গুলোর জন্যই প্রযোজ্য। স্কুল-কলেজ থেকে যদি বেডরুম পাওয়া যায় এবং সেটা যদি অসুস্থ হলে বিশ্রাম নেওয়ার সিক রুম না হয় তাহলে তা যথাযথ তদন্ত দরকার বলেও জানিয়েছেন দেবাংশু।

বলাবাহুল্য দেবাংশুর এই পোস্টের পর কমেন্ট সেকশনে কটাক্ষের ঝড় বয়ে যায়।

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles