খবর

চূড়ান্ত তালিকা প্রকাশের প্রাক্কালে ডাস্টবিন থেকে উদ্ধার বিপুল পরিমাণ ভোটার কার্ড

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: এসআইআর আবহে রানীগঞ্জের চিনকুটি মোড় সংলগ্ন একটি আবর্জনার স্তুপ থেকে বিপুল পরিমাণ ভোটারকার্ড উদ্ধার হয়েছে।
  • প্রত্যক্ষদর্শী জানান, আবর্জনার স্তূপের ভিতরে একাধিক ভোটারকার্ড পড়ে থাকতে দেখেছে তাঁরা।
  • স্থানীয় এক যুবকের কথায়, তাঁর ভাই স্টেশন থেকে বাড়ি ফেরার সময় তাঁর ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: এসআইআর আবহে রানীগঞ্জের চিনকুটি মোড় সংলগ্ন একটি আবর্জনার স্তুপ থেকে বিপুল পরিমাণ ভোটারকার্ড উদ্ধার হয়েছে। ঘটনার জেরে হইচই পড়ে গিয়েছে এলাকায়। উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শী জানান, আবর্জনার স্তূপের ভিতরে একাধিক ভোটারকার্ড পড়ে থাকতে দেখেছে তাঁরা। স্থানীয় এক যুবকের কথায়,   তাঁর ভাই স্টেশন থেকে বাড়ি ফেরার সময় তাঁর ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন। এরপর ভাই ফোন বিষয়টি ফোন করে জানালে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান তিনি। সেখানে গিয়ে ওই যুবক দেখেন যে, সত্যিই তাঁর নামের একটি ভোটার কার্ড পড়ে রয়েছে। তবে ওই যুবকের দাবি, তাঁর আসল ভোটার কার্ড বাড়িতেই সুরক্ষিত আছে এবং তিনি কাউকে তা ব্যবহার করতে দেননি।

খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সমস্ত ভোটার কার্ড উদ্ধার করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এত সংখ্যক ভোটার কার্ড ডাস্টবিনে ফেলল কারা? এবং সেগুলি আসল নাকি নকল? এখন দেখার তদন্ত থেকে কী উঠে আসে।

 

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles