Home খবর ফেক আইডি থেকে প্রেম প্রস্তাব, তর্কের জেরে প্রাণহানি

ফেক আইডি থেকে প্রেম প্রস্তাব, তর্কের জেরে প্রাণহানি

Authored By পার্বণ
98 views 1 minutes read
A+A-
Reset

বাংলাস্ফিয়ার: মানিকচকের শেখ সহলের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট তৈরি করেছিল তাঁরই এক বন্ধু। সেই অ্যাকাউন্ট থেকে এক তরুণীকে প্রেম নিবেদন করে প্রতারক বন্ধু। এরপর বিষয়টি জানাজানি হয়ে গেলে দু-বন্ধুর মধ্যে শুরু হয় জোর বচসা। ঘটনার জল গড়ায় দুই পরিবার অবধি । অভিযোগ, এর কৈফিয়ত জানতে চাইলে প্রতারক বন্ধু ও তার পরিবারের লোকজন সোহেলকে বেধড়ক মারধর করে। যার জেরে গতকাল তাঁর মৃত্যু হয়েছে।

সমাজ মাধ্যমে প্রতারণার অভিযোগ দিন দিন বেড়েই চলেছে। তেমনই এক প্রতারণার ঘটনা সামনে এল। জানা গিয়েছে, সোহেল ও আমারাজ দীর্ঘদিনের বন্ধু। দু’জনেই মানিকচক ব্লকের সাহেব গ্রামের বাসিন্দা। এ বছর একসঙ্গেই মাধ্যমিক দিয়েছে তারা। পরীক্ষার আগেই নাকি সোশ্যাল মিডিয়ায় এই অ্যাকাউন্টটি খুলেছিল আমরাজ। তখন যদিও কিছুই টের পায়নি সোহেল। পরে সে শুনতে পারে, তার ছবি ব্যবহার করে তৈরি ওই অ্যাকাউন্ট থেকে এক তরুণীর কাছে প্রেমপ্রস্তাব পাঠানো হয়েছে। সেইমুহূর্তে তাঁর আমরাজের কিছু আচরণ দেখে সন্দেহ হয়। এরপর মা বাবাসহ সোহেল গত রবিবার আমরাজের বাড়ি যায়।

সোহেলর পরিবারের অভিযোগ, ছেলের বিরুদ্ধে এহেন অভিযোগ শুনে তা মেনে নিতে আমরাজে মা-বাবা। সোহলের ওপর সাংঘাতিক চটে যান তাঁরা।সেইকারণেই সোহলকে বাশ, লাঠি দিয়ে মারধর করেছেন তাঁরা।

স্থানীয় সূত্রে খবর, জখম যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা তাঁকে মানিকচক হাসপাতালে ভর্তি করে। শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ায় চিকিৎসারা তাঁকে প্রথমে মালদা মেডিকেল কলেজ, পরবর্তী কলকাতায় রেফার করে। এর ৪২ ঘন্টার মধ্যে মারা যায় সোহেল। ইতিমধ্যেই জোরকদমে ঘটনার তদন্তে শুরু হয়েছে।

 

 

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles