Home খবর হাওড়ায় প্রমোটার খুন

হাওড়ায় প্রমোটার খুন

Authored By Titli Karmakar
103 views 1 minutes read
A+A-
Reset

বাংলাস্ফিয়ার:  ভোর রাতে হাওড়ায় খুন প্রোমোটার! রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রইল গুলিতে ঝাঁঝরা দেহ।
নিহতের নাম সফিক খান। বয়স ২৭ বছর। পরিবারের অভিযোগ , তাঁদের ছেলের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল দুষ্কৃতীরা , তা না মেলায় প্রতিশোধ হিসেবেই এই খুন করা হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৪টা ১০ নাগাদ গোলাবাড়ির পিলখানা এলাকায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সফিক খানের ওপর পরপর চার রাউন্ড গুলি চালানো হয়। তাঁর মাথায় ও বুকে গুলি লাগে। এমনকী শরীর ফুঁড়ে বেরিয়ে যায় বুলেট। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা নিহত প্রোমোটারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। সেই টাকা দিতে অস্বীকার করায় তাঁকে খুন করা হয়েছে।

গোটা এলাকায় আতঙ্কের ছায়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় র‍্যাফ, পুলিশ মোতায়েন করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। এই ঘটনায় আর কারা জড়িত, কী উদ্দেশ্যে এমন ঠান্ডা মাথায় খুন সবটা জানতে জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ ।

 

 

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles