খবর

মিনাখাঁয় তৃণমূলের তাণ্ডব

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: বিজেপির পার্টি অফিসে মিটিং চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
  • পাশাপাশি, হামলার সময় বিজেপি কর্মীদের প্রায় ২৫টি মোটরবাইক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে বিজেপি।
  • অবিলম্বে ব্যবস্থা না নিলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: বিজেপির পার্টি অফিসে মিটিং চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি, হামলার সময় বিজেপি কর্মীদের প্রায় ২৫টি মোটরবাইক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে বিজেপি। অবিলম্বে ব্যবস্থা না নিলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

 

ঘটনাটি উত্তর ২৪ পরগনার মিনাখা ব্লকের বামনপুকুর এলাকার। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। তাঁদের অভিযোগ, থানার ঢিলছোড়া দূরত্বেই এই হামলার ঘটনা ঘটলেও নিষ্ক্রিয় ছিল পুলিশ।

বিজেপি বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য অভিযোগ করে জানান, তৃণমূল নেতা সাইফুদ্দিনের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। মিটিং চলাকালীন পরিকল্পিতভাবেই পার্টি অফিসে চড়াও হয় তৃণমূলের কর্মীরা। দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নিলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles