খবর

তাহেরপুরে বেআইনি মদের রমরমায় লাগাম

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: নদীয়ার তাহেরপুর এলাকায় অবৈধ মদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল তাহেরপুর থানা পুলিশ।
  • বাদকুল্লা রেলবাজার সংলগ্ন এলাকা থেকে লক্ষ লক্ষ টাকার দেশি-বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
  • পুলিশ এই বিশেষ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে বলেও খবর।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: নদীয়ার তাহেরপুর এলাকায় অবৈধ মদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল তাহেরপুর থানা পুলিশ। বাদকুল্লা রেলবাজার সংলগ্ন এলাকা থেকে লক্ষ লক্ষ টাকার দেশি-বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ এই বিশেষ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে বলেও খবর। দীর্ঘদিনের অভিযোগের পর এই পদক্ষেপে স্বস্তি ফিরেছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস ধরে বাদকুল্লা রেলবাজার এলাকায় রমরমিয়ে চলছিল অবৈধ মদের ব্যবসা। স্থানীয় মানুষ অতিষ্ঠ হয়ে একাধিকবার থানায় অভিযোগ দায়ের করে, পুলিশ তৎপরতা শুরু করলেও কোনো লাভ হয়নি। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাদকুল্লা রেলবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালান তারা, এরপর স্বপন দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

স্বাভাবিকভাবেই পুলিশের এই পদক্ষেপে খুশি বাদকুল্লা এলাকার মানুষ। কারণ যত দিন যাচ্ছিল ততই নেশায় আসক্ত হচ্ছিল এলাকার যুবকরা, তাই অতিষ্ট হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তারা। মাত্র কয়েকদিন আগে নদীয়ার তাহেরপুর থানার দায়িত্বভার পান ওসি জয় দাস, যদিও দাবাং অফিসার হিসাবেই তিনি পরিচিত। এবার দায়িত্ব পাওয়ার পর অবৈধ কারবারিদের কোমর ভাঙলেন তিনি। জয় দাসের এই কৃতিত্বে কুর্নিশ জানিয়েছে এলাকার মানুষ।তাদের দাবি, দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটাতে প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেই আশাবাদী স্থানীয় মানুষ।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles