খবর

বিজেপির মণ্ডল সভাপতিকে প্রাণনাশের হুমকি

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: বিজেপি না ছাড়ার ‘অপরাধে’ নানুরের ৩ নম্বর মণ্ডল সভাপতিকে প্রাণনাশের হুমকির মুখে পড়তে হল।
  • অভিযোগ, রাতের অন্ধকারে তাঁর বাড়ির সামনে সাদা থান, ধূপ-মালা ও মিষ্টির প্যাকেট রেখে দিয়ে গিয়েছে তৃণমূল কর্মীরা।
  • এক ভিডিও বার্তায় ওই বিজেপি নেতা অভিযোগ জানিয়ে বলেন, আতঙ্ক ছড়াতেই শাসকদলের নেতা-কর্মীরা এই কাজ করেছে।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: বিজেপি না ছাড়ার ‘অপরাধে’ নানুরের ৩ নম্বর মণ্ডল সভাপতিকে প্রাণনাশের হুমকির মুখে পড়তে হল।  অভিযোগ, রাতের অন্ধকারে  তাঁর বাড়ির সামনে সাদা থান, ধূপ-মালা ও মিষ্টির প্যাকেট রেখে দিয়ে গিয়েছে তৃণমূল কর্মীরা। যা শ্রাদ্ধে ব্যবহৃত সামগ্রী। তৃণমূলের ওপরেই ঘটনার দায় চাপিয়েছেন তিনি ।

এক ভিডিও বার্তায় ওই বিজেপি নেতা অভিযোগ জানিয়ে বলেন, আতঙ্ক ছড়াতেই শাসকদলের নেতা-কর্মীরা এই কাজ করেছে।  এদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।

 

এ ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। সেইসঙ্গে গেরুয়া শিবিরের অনড় অবস্থান, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার না করা হলে  পথে নামবে তাঁরা । রাজনৈতিক হিংসা ও ভয়ের রাজনীতি নিয়ে আবারও প্রশ্নের মুখে নানুর। এই ঘটনার পর এলাকার নিরাপত্তাজনিত বিষয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

 

 

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles