খবর

গণপিটুনির শিকার পলাতক

এক নজরে

যা জানা জরুরি

  • শ্যামপুর, হাওড়া: আট বছর আগে খুনের চেষ্টা করে পলাতক আসামি, বাড়ি ফিরতেই গণপিটুনির শিকার।
  • এসআইআরের শুনানির জন্য এলাকায় ফিরে এসেছিলেন শেখ আজগার আলী (৩৫)।
  • এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাওড়ার শ্যামপুর থানার মধ্য ডিহি মন্ডলঘাট এলাকা।

বিস্তারিত প্রতিবেদন

শ্যামপুর, হাওড়া: আট বছর আগে খুনের চেষ্টা করে পলাতক আসামি, বাড়ি ফিরতেই গণপিটুনির শিকার। এসআইআরের শুনানির জন্য এলাকায় ফিরে এসেছিলেন শেখ আজগার আলী (৩৫)। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাওড়ার শ্যামপুর থানার মধ্য ডিহি মন্ডলঘাট এলাকা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র‍্যাফ (RAF)-ও।

 

স্থানীয়রা জানান, জানে আলম নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে এলাকাছাড়া হয়েছিলেন আজগার। পুরনো আক্রোশ থেকেই জানে আলমের অনুগামীরা তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ঝুমঝুমি ও পরে কমলপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles