খবর

কাঁটাতার-কাঁটা!

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার,মালদা: ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত ৩৮ কিলোমিটার এলাকা নিয়ে তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত।
  • অনুপ্রবেশ রুখতে মালদার হবিবপুর ও বামনগোলা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া জরুরি হলেও, জমি অধিগ্রহণ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘উদাসীনতার’ অভিযোগ তুলেছে বিজেপি।
  • খোদ প্রধানমন্ত্রী সম্প্রতি মালদায় অনুষ্ঠিত পরিবর্তন সংকল্প সভায় দাবি করেছেন, জমি চেয়ে রাজ্যকে পাঁচবার চিঠি দিলেও সদুত্তর মেলেনি।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার,মালদা: ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত ৩৮ কিলোমিটার এলাকা নিয়ে তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত। অনুপ্রবেশ রুখতে মালদার হবিবপুর ও বামনগোলা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া জরুরি হলেও, জমি অধিগ্রহণ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘উদাসীনতার’ অভিযোগ তুলেছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী সম্প্রতি মালদায় অনুষ্ঠিত পরিবর্তন সংকল্প সভায় দাবি করেছেন, জমি চেয়ে রাজ্যকে পাঁচবার চিঠি দিলেও সদুত্তর মেলেনি।

দেশের সুরক্ষার স্বার্থে জমি দিতে রাজি সিঙ্গাবাদ, তিলাসন ও জোত কোভির এলাকার কৃষকরা। তাদের অভিযোগ, দু’বছর আগে জেলা প্রশাসন জমি মাপজোক করে গেলেও মেলেনি টাকা, হয়নি অধিগ্রহণ। উল্টে বেড়া না থাকায় ওপার বাংলার দুষ্কৃতীরা এসে ফসল লুঠ করছে বলে অভিযোগ। তবে হবিবপুরের বিএলআরও স্বপন তরফদারের আশ্বাস, তিনটি গ্রাম পঞ্চায়েতে প্রক্রিয়া শুরু হয়েছে এবং ফেব্রুয়ারিতেই কৃষকদের রেজিস্ট্রেশন হবে।

বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর কটাক্ষ, “রাজ্য সরকার অনুপ্রবেশের পক্ষে, কারণ ওটাই ওদের ভোটব্যাঙ্ক।” পাল্টা তোপ দেগে তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, “বিজেপি মিথ্যে বলছে। অনুপ্রবেশের কারিগর ওরাই, মুখ্যমন্ত্রীকে বদনাম করার চেষ্টা চলছে।” বিএসএফ অবশ্য নিরাপত্তা বজায় রাখতে কড়া পাহারা দিচ্ছে সীমান্ত সংলগ্ন চাষজমিতে।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles