এজেন্ট প্রত্যাহারের দাবি

যা জানা জরুরি
- বাংলাস্ফিয়ার: মিনেয়াপলিসে ফেডেরাল এজেন্টের গুলিতে তরুণ আলেকজান্ডার প্রেত্তির মৃত্যুতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে।
- ক্ষুব্ধ গভর্নর টিম ওয়ালজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফেডেরাল এজেন্টদের সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।
- তাঁর কথায়, “আর একটিও প্রাণহানির আগে এই পদক্ষেপ করতে হবে।” এর স্থানীয় প্রশাসনের অভিযোগ, তথ্য লোপাটের কারসাজি চালাচ্ছে ফেডেরাল বাহিনী।
বিস্তারিত প্রতিবেদন
বাংলাস্ফিয়ার: মিনেয়াপলিসে ফেডেরাল এজেন্টের গুলিতে তরুণ আলেকজান্ডার প্রেত্তির মৃত্যুতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। এক মাসে এটি দ্বিতীয় প্রাণহানি! ক্ষুব্ধ গভর্নর টিম ওয়ালজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফেডেরাল এজেন্টদের সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর কথায়, “আর একটিও প্রাণহানির আগে এই পদক্ষেপ করতে হবে।” এর স্থানীয় প্রশাসনের অভিযোগ, তথ্য লোপাটের কারসাজি চালাচ্ছে ফেডেরাল বাহিনী। অভিযোগের ভিত্তিতে ওই বাহিনীকে তথ্য লোপাট থেকে নিজেদের বিরত রাখার জন্য, কড়া নির্দেশ দিয়েছে মিনেয়াপলিসের একটি জেলা আদালত।
সূত্র ও সম্পাদকীয় নোট
প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।



