এবার বলির পাঠা চীনের দুই উচ্চপদস্থ সামরিক কর্তা

যা জানা জরুরি
- বাংলাস্ফিয়ার: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উচ্চপদস্থ দুই সামরিক কর্তা ঝাং ইউশিয়া ও লিউ ঝেনলির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
- ঝাং ইউশিয়া, যিনি এতদিন পর্যন্ত শি জিনপিংয়ের অন্যতম বিশ্বস্ত সামরিক উপদেষ্টা ছিলেন , তিনি পিপলস লিবারেশন আর্মির মধ্যে দুর্নীতি দমনে প্রেসিডেন্টের অভিযান শুরু হওয়ার…
- আন্তর্জাতিক প্রতিবেদন মারফত জানা যাচ্ছে, দু'জনের বিরুদ্ধেই “শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন”-এর অভিযোগ আনা হয়েছে।
বিস্তারিত প্রতিবেদন
বাংলাস্ফিয়ার: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উচ্চপদস্থ দুই সামরিক কর্তা ঝাং ইউশিয়া ও লিউ ঝেনলির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ঝাং ইউশিয়া, যিনি এতদিন পর্যন্ত শি জিনপিংয়ের অন্যতম বিশ্বস্ত সামরিক উপদেষ্টা ছিলেন , তিনি পিপলস লিবারেশন আর্মির মধ্যে দুর্নীতি দমনে প্রেসিডেন্টের অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ পদমর্যাদার জেনারেল। আন্তর্জাতিক প্রতিবেদন মারফত জানা যাচ্ছে, দু’জনের বিরুদ্ধেই “শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন”-এর অভিযোগ আনা হয়েছে। যা সাধারণত ঘুষ নেওয়া ও আর্থিক দুর্নীতির দিকে ইঙ্গিত করেছে।
সূত্র ও সম্পাদকীয় নোট
প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।



