‘ঐতিহাসিক’ তুষারঝড় আমেরিকায়, জরুরি অবস্থা জারি ১৮টি প্রদেশে

যা জানা জরুরি
- বাংলাস্ফিয়ার: যুক্তরাষ্ট্রে আছড়ে পড়েছে ভয়াবহ তুষারঝড় ‘ফার্ন’।
- ঝড়ের দাপটে নিউ মেক্সিকো থেকে মেইন পর্যন্ত বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে।
- ইতিমধ্যেই অন্তত ১৮টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বিস্তারিত প্রতিবেদন
বাংলাস্ফিয়ার: যুক্তরাষ্ট্রে আছড়ে পড়েছে ভয়াবহ তুষারঝড় ‘ফার্ন’। ঝড়ের দাপটে নিউ মেক্সিকো থেকে মেইন পর্যন্ত বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যেই অন্তত ১৮টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভারী তুষারপাত, হিমবৃষ্টি ও জাকিয়ে শীত পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ওই এলাকাগুলিতে। খবর মিলেছে, এখনও পর্যন্ত ৯ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই তুষারঝড় ঐতিহাসিক। বিপুল পরিমাণ বরফ জমার কারণে এই প্রাকৃতিক দুর্যোগের আবির্ভাব।
সূত্র ও সম্পাদকীয় নোট
প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।



