অর্থ ও বাণিজ্য

বাজেট পেশের ঠিক আগেই দিল্লিতে অর্থমন্ত্রী

এক নজরে

যা জানা জরুরি

  • রাত পোহালেই নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন।
  • লক্ষ্মীবারকেই বাজেট পেশ করার উপযুক্ত দিন বলে বিবেচনা করেছে হিন্দুত্ববাদী পশ্চিমবঙ্গ সরকার।
  • ১৮ জুন, শুরু হবে পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশন এবং ২২ জুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন বলে জানা গিয়েছে।

বিস্তারিত প্রতিবেদন

রাত পোহালেই নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। লক্ষ্মীবারকেই বাজেট পেশ করার উপযুক্ত দিন বলে বিবেচনা করেছে হিন্দুত্ববাদী পশ্চিমবঙ্গ সরকার। ১৮ জুন, শুরু হবে পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশন এবং ২২ জুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন বলে জানা গিয়েছে। তার ঠিক আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে রাজ্যের অর্থমন্ত্রীর এই বৈঠক রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

গত ১৫ বছরে তৃণমূল সরকারের আমলে রাজ্যের কোষাগারের দশা যে ভাঁড়ে মা ভবানী, এমন কথা বারবার শোনা গিয়েছিল তৎকালীন বিরোধী দলনেতার কন্ঠে। সেই বিরোধী দল আজ শাসক দল হিসেবে সরকার গঠন করেছে। জয়ের মুকুটের সঙ্গে সঙ্গে প্রায় ৮.১৫ লক্ষ কোটি টাকার ঋণের বোঝাও চেপেছে সরকারের মাথায়। চলতি অর্থবর্ষে এই ঋণ আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সুতরাং রাজ্যের কোষাগারের লাগাম শক্ত হাতে ধরতে না পারলে সমস্যা বাড়তে পারে নতুন সরকারের। সেই কারণে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে রাজ্যের অর্থমন্ত্রীর বৈঠক রাজ্যের ক্রমবর্ধমান আর্থিক সমস্যার আপাতত খানিকটা সুরাহা করতে পারে বলে মনে করা হচ্ছে।

এ প্রসঙ্গে উল্লেখ্য বেশ কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, এবারের বাজেটে নতুন কিছু চমক থাকবে। কিন্তু খোলসা করে এর চেয়ে বেশি কিছুই বলেননি। তার পরে বাজেট অধিবেশনের ঠিক আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও দিল্লিতে ঝটিকা সফর করলেন।

এই সফরে নীতি আয়োগ এর ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ীর সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী এবং দুপুরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। নবনির্বাচিত সরকারের বাজেট পেশের ঠিক আগেই অর্থমন্ত্রীর এই সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

অনন্যা মজুমদার

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles