খবর

হাওড়ায় প্রমোটার খুন

এক নজরে

যা জানা জরুরি

  • রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রইল গুলিতে ঝাঁঝরা দেহ।
  • পরিবারের অভিযোগ , তাঁদের ছেলের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল দুষ্কৃতীরা , তা না মেলায় প্রতিশোধ হিসেবেই এই খুন করা হয়েছে।
  • জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৪টা ১০ নাগাদ গোলাবাড়ির পিলখানা এলাকায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সফিক খানের ওপর পরপর চার রাউন্ড গুলি চালানো হয়।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার:  ভোর রাতে হাওড়ায় খুন প্রোমোটার! রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রইল গুলিতে ঝাঁঝরা দেহ।
নিহতের নাম সফিক খান। বয়স ২৭ বছর। পরিবারের অভিযোগ , তাঁদের ছেলের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল দুষ্কৃতীরা , তা না মেলায় প্রতিশোধ হিসেবেই এই খুন করা হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৪টা ১০ নাগাদ গোলাবাড়ির পিলখানা এলাকায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সফিক খানের ওপর পরপর চার রাউন্ড গুলি চালানো হয়। তাঁর মাথায় ও বুকে গুলি লাগে। এমনকী শরীর ফুঁড়ে বেরিয়ে যায় বুলেট। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা নিহত প্রোমোটারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। সেই টাকা দিতে অস্বীকার করায় তাঁকে খুন করা হয়েছে।

গোটা এলাকায় আতঙ্কের ছায়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় র‍্যাফ, পুলিশ মোতায়েন করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। এই ঘটনায় আর কারা জড়িত, কী উদ্দেশ্যে এমন ঠান্ডা মাথায় খুন সবটা জানতে জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ ।

 

 

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

Titli Karmakar

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles