খবর

বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার এবার বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর প্রকাশ্যে এলো।
  • এর মধ্যে গুরুতর জখম দু’জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
  • পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার এবার বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর প্রকাশ্যে এলো। আহত পাঁচ তৃণমূলকর্মী। এর মধ্যে গুরুতর জখম দু’জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার সকালে হাসনাবাদ থানার অন্তর্গত পাটলিখানপুর গ্রামের বাজারে তৃণমলের সভা চলাকালীন আচমকাই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরী হয়।

অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা মুকুল গাইনের নেতৃত্বে চলা ওই বৈঠকে হামলা চালায় তৃণমূলেরই আরেক গোষ্ঠী। অভিযোগের তীর অঞ্চল সভাপতি সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লা এবং মুসা করিমের দিকে। শাসক শিবিরের দুইগোষ্ঠীর এই সংঘর্ষে আহত হন গোলাম রসুল গাজী-সহ আরও পাঁচ তৃণমূল কর্মী।

আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ। খবর মিলেছে, ইতিমধ্যেই মুসা করিম মোল্লাকে আটক করেছে পুলিশ। ঘটনার জেরে
এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

 

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles