Home খবররাজ্য-রাজনীতি সাত সকালে মন্ত্রীদের ম্যারাথন দৌড়, মহাকরণে যোগাসনে মুখ্যমন্ত্রী

সাত সকালে মন্ত্রীদের ম্যারাথন দৌড়, মহাকরণে যোগাসনে মুখ্যমন্ত্রী

যোগ দিবস উপলক্ষে, "রান ফর যোগা" কর্মসূচি কলকাতা পুরসভা থেকে

Authored By অনন্যা মজুমদার
44 views 2 minutes read
A+A-
Reset

আকাশ মেঘলা। সকালের সূর্য উঁকি দিয়েও মুখ ঢেকেছে। কিন্তু তাতে কি? সকাল সকাল ঘুম না কাটতেই সাদা ক্যাপ, সাদা পোশাক, রানিং শ্যু পায়ে দিয়ে কলকাতা পুরসভা ভবনে হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ইন্দ্রনীল খাঁ, তাপস রায়, অগ্নিমিত্রা পল, পূর্ণিমা চক্রবর্তী সহ অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীরা।

সকাল সাতটায় বাঁশি বাজতেই, শুরু হল দৌড়। কলকাতা পুরসভা থেকে প্রায় দু কিলোমিটার দৌড়ে মহাকরণের সামনে গিয়ে থামলো সেই দৌড়। বৃহস্পতিবার বিকেলেই নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন ২১ জুন, বিশ্ব যোগ দিবস উপলক্ষে তিনদিনের মেগা কর্মসূচি পালন করা হবে গোটা কলকাতা জুড়ে। তারই শুভ সূচনা হলো, শুক্রবার সকালে কলকাতা পুরনিগম থেকে মহাকরণ পর্যন্ত “Run for Yoga” ম্যারাথন দৌড়ের মাধ্যমে। দৌড়ের শেষে মহাকরণের সামনে যোগাসনের আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজেও সেই যোগাসনে অংশগ্রহণ করেন। পুলিশ অ্যাথলেটিক ক্লাব থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্তও ম্যারাথনে অংশগ্রহণ করেন কলকাতা পুলিশের বহু আধিকারিক থেকে কর্মচারী। অন্যদিকে উত্তর কলকাতায়  পিটিএস থেকে টালা পার্ক পর্যন্ত ম্যারাথন কর্মসূচি পালন করা হয়েছে শুক্রবার। কলকাতা পুরসভা বা পুলিশ অ্যাথলেটিক ক্লাব অথবা পিটিএস সহ শহরের ১১ টি স্থান থেকে এদিন ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে যেখানে শহরের বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন।

জানা গিয়েছে, শনিবার ২০ জুন রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। সেদিনই বিকেল ৫.৩০ মিনিটে গঙ্গাবক্ষে যোগাভ্যাসের অভিনব কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। “বন্দে যোগম” নামাঙ্কিত এই কর্মসূচিতে ড্রোনের মাধ্যমে যোগাভ্যাস এবং তার কার্যকারিতা সম্পর্কে বর্ণনা করা হবে। মুখ্যমন্ত্রী নাগরিক সমাজকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য।

অবশেষে রবিবার ২১ জুন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সকাল ৬:৪৫ মিনিট থেকে শুরু হবে যোগাভ্যাস। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যের অন্যান্য মন্ত্রীবর্গ এবং আধিকারিকরা অংশগ্রহণ করবেন এই কর্মসূচিতে। তাছাড়া সারা রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ এবং সরকারি অফিস থেকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগাসনের কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনদিনের এই মেগা কর্মসূচি উপলক্ষে প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে হাওড়া ব্রিজ এবং গঙ্গার আশেপাশের ঘাটগুলিকে পরিষ্কার করার পাশাপাশি সাজিয়ে তোলা হয়েছে আলোর মালায়। দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবসে, প্রথমবার প্রধানমন্ত্রী কর্মসূচি পালন করতে চলেছেন কলকাতার রেড রোডে। সেই উপলক্ষে কলকাতা জুড়ে সাজো সাজো রব। তারই মধ্যে উৎসবের সূচনা হয়ে গেল শুক্রবার সকাল সকাল ম্যারাথনের মাধ্যমে।

 

 

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles