খবর

পথেই আটকাল মাধ্যমিক

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: মাধ্যমিক পরীক্ষার ঠিক মাঝপথেই বড় বিপদ নেমে এল সন্দেশখালিতে।
  • সন্দেশখালি ১ নম্বর ব্লকের ঢ্যাকনামারী এলাকায় বিদ্যাধরী নদীর ওপর থাকা পুরনো কংক্রিটের সেতুটি হঠাৎ ভেঙে পড়েছে।
  • স্থানীয়দের মতে, পূর্ণিমার ভরা কোটালের প্রবল জলের চাপেই এই দুর্ঘটনা।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: মাধ্যমিক পরীক্ষার ঠিক মাঝপথেই বড় বিপদ নেমে এল সন্দেশখালিতে। সন্দেশখালি ১ নম্বর ব্লকের ঢ্যাকনামারী এলাকায় বিদ্যাধরী নদীর ওপর থাকা পুরনো কংক্রিটের সেতুটি হঠাৎ ভেঙে পড়েছে। স্থানীয়দের মতে, পূর্ণিমার ভরা কোটালের প্রবল জলের চাপেই এই দুর্ঘটনা।

 

প্রায় ১০০ ফুট লম্বা এই সেতুটি ছিল বয়ারমারী ও হাতগছি পঞ্চায়েত এলাকার মানুষের যাতায়াতের প্রধান ভরসা। প্রতিদিন স্কুল, বাজার, কাজের জন্য কয়েকশো মানুষ এই সেতু দিয়েই যাতায়াত করতেন। এক মুহূর্তে সেতু ভেঙে পড়তেই থমকে গেল গোটা এলাকার স্বাভাবিক জীবন।

 

বাসিন্দাদের অভিযোগ, বাম আমলে তৈরি হওয়া এই সেতুর দীর্ঘদিন কোনও সংস্কার হয়নি। বারবার প্রশাসনকে জানানো হলেও মেরামতির কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। অবহেলা আর দুর্বল কাঠামোর ফলেই শেষ পর্যন্ত এমন বিপর্যয় বলে দাবি স্থানীয়দের।

 

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles