দিল্লির যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচির আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। মেট্রো স্টেশন বন্ধ রাখা, ট্রেন বাতিল, দিল্লির সীমান্তে কড়া নজরদারি এবং বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন—সব মিলিয়ে সাধারণ মানুষের যাতায়াত ও প্রতিবাদ জানানোর অধিকার নিয়ে প্রশ্ন উঠছে।