সংস্কৃতি ও বিনোদন

শারীরিক যন্ত্রণায় জর্জরিত সোনু

এক নজরে

যা জানা জরুরি

  • জনপ্রিয় গায়ক Sonu Nigam সম্প্রতি গুরুতর শারীরিক সমস্যার কারণে ভুগছেন।
  • গত কয়েক সপ্তাহ ধরে স্নায়ুজনিত জটিলতায় আক্রান্ত হওয়ায় তাঁকে একাধিক চিকিৎসা পরীক্ষা করাতে হয়েছে।
  • এমআরআই ও সিটি স্ক্যানসহ বিভিন্ন মেডিক্যাল টেস্টের পাশাপাশি নিয়মিত ওষুধ এবং ফিজ়িয়োথেরাপির মধ্যেও থাকতে হচ্ছে তাঁকে।নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি ভিডিও বার্তায় সোনু…

বিস্তারিত প্রতিবেদন

জনপ্রিয় গায়ক Sonu Nigam সম্প্রতি গুরুতর শারীরিক সমস্যার কারণে ভুগছেন। গত কয়েক সপ্তাহ ধরে স্নায়ুজনিত জটিলতায় আক্রান্ত হওয়ায় তাঁকে একাধিক চিকিৎসা পরীক্ষা করাতে হয়েছে। এমআরআই ও সিটি স্ক্যানসহ বিভিন্ন মেডিক্যাল টেস্টের পাশাপাশি নিয়মিত ওষুধ এবং ফিজ়িয়োথেরাপির মধ্যেও থাকতে হচ্ছে তাঁকে।

নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি ভিডিও বার্তায় সোনু বলেন, তাঁর শরীরের বিভিন্ন স্নায়ুতে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে, যেন কেউ ক্রমাগত চিমটি কাটছে। এই সমস্যার কারণ খুঁজতে চিকিৎসকদের পরামর্শে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। কাঁধে ব্যান্ডেজ নিয়েই তিনি অনুরাগীদের সঙ্গে নিজের বর্তমান পরিস্থিতি ভাগ করে নেন।

গায়কের কথায়, চিকিৎসার অংশ হিসেবে যে ওষুধগুলি তাঁকে খেতে হচ্ছে, তার প্রভাব তাঁর কণ্ঠস্বরেও পড়েছে। বিশেষ করে পেশি শিথিলকারী ও ব্যথানাশক ওষুধের কারণে গলা কিছুটা ভারী হয়ে গেছে। ফলে আসন্ন লাইভ পারফরম্যান্সে তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

শুধু ওষুধই নয়, নিয়মিত ফিজ়িয়োথেরাপিও চলছে। তবে সেই চিকিৎসা প্রক্রিয়াও তাঁর জন্য বেশ কষ্টদায়ক বলে জানিয়েছেন সোনু। তবুও সমস্ত শারীরিক অসুবিধা সত্ত্বেও তিনি নির্ধারিত অনুষ্ঠান বাতিল করতে চান না। চলতি মাসের শেষ দিকে মুম্বইয়ে তাঁর একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে, এবং তিনি সেই মঞ্চে ওঠার জন্য নিজেকে প্রস্তুত করছেন।

সোনুর এই অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে তাঁর ভক্তদের মধ্যে। সামাজিক মাধ্যমে বহু অনুরাগী তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। উল্লেখ্য, এর আগেও শিরদাঁড়ার চোটের কারণে তিনি দীর্ঘদিন ভুগেছিলেন। সেই সময়ও প্রবল ব্যথা নিয়েই মঞ্চে পারফর্ম করে সকলকে মুগ্ধ করেছিলেন এই জনপ্রিয় শিল্পী।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

সৌমিক হালদার

সৌমিক হালদার গান্ধী কলোনী উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে, নেতাজী নগর কলেজের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগে বাংলায় স্নাতক (অনার্স) পাঠে ভর্তি হন এবং ২০২১ সালে ফার্স্ট ক্লাস ডিগ্রীতে উত্তীর্ণ হন। কলেজে আয়োজিত ‘প্রকাশনা শিল্প : গ্রন্থ নির্মাণশৈলী ও ডিজাইন কৌশল’ শীর্ষক সার্টিফিকেট কোর্স সফলভাবে সম্পন্ন করে কিছুকাল প্রকাশনা জগতের সঙ্গেও যুক্ত থেকেছেন। সাহিত্য, চলচ্চিত্র ও সৃজনশীল কাজের প্রতি তার গভীর আগ্রহ। গল্প লেখা, আলোকচিত্র গ্রহণ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ ও ভিডিও সম্পাদনা তাঁর অন্যতম প্রিয় কাজ। বিভিন্ন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালকের প্রোডাকশন টিমের সদস্য হিসেবেও তিনি কাজ করেছেন। ডিজিটাল ম্যাগাজিন ডিজাইন ও প্রযুক্তিনির্ভর সৃজনশীল কর্মকাণ্ডে তাঁর দক্ষতা বিশেষভাবে প্রশংসিত। কর্মনিষ্ঠা, সৃজনশীলতা ও বহুমুখী প্রতিভার সমন্বয়ে তিনি একজন সম্ভাবনাময় তরুণ।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles