খবর

নির্বিচারে গাছ কাটার অভিযোগ বসিরহাটে, মুখে কুলুপ প্রশাসনের

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ ব্লকে হাই টেনশন বিদ্যুৎ লাইনের কাজ করার নাম করে নির্বিচারে গাছ কাটার অভিযোগ উঠেছে।
  •     হাসনাবাদ বনবিবি সেতুর ওই পার থেকে রাস্তার দু'ধারে বিদ্যুতের খুঁটি বসানো এবং হাই টেনশন লাইন টানার অজুহাতে প্রাচীন গাছ কাটা হচ্ছে এবং…
  •   এলাকাবাসীদের বক্তব্য অনুযায়ী, কার অনুমতিতে এই গাছ কাটা হচ্ছে সে বিষয়টি স্পষ্ট নয়।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার:  বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ ব্লকে হাই টেনশন বিদ্যুৎ লাইনের কাজ করার নাম করে নির্বিচারে গাছ কাটার অভিযোগ উঠেছে।

 

 

হাসনাবাদ বনবিবি সেতুর ওই পার থেকে রাস্তার দু’ধারে বিদ্যুতের খুঁটি বসানো এবং হাই টেনশন লাইন টানার অজুহাতে প্রাচীন গাছ কাটা হচ্ছে এবং তা পাচার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

 

এলাকাবাসীদের বক্তব্য অনুযায়ী, কার অনুমতিতে এই গাছ কাটা হচ্ছে সে বিষয়টি স্পষ্ট নয়। প্রশাসনের পক্ষ থেকেও কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ। অথচ নির্বিচারে রাস্তার ধারের একের পর এক গাছ কেটে ফেলা হচ্ছে।

 

 

খবর পেয়ে ইছামতি বিজ্ঞান মঞ্চের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তখনই অভিযুক্তরা পালিয়ে যান। কেন এবং কোন অনুমতিতে গাছ কাটা হচ্ছিল, তা জানতে হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ থানায় মৌখিক অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি মিনাখা ও বসিরহাট বনদপ্তরের রেঞ্জ অফিসেও লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। গাছ কাটার বৈধ অনুমতিপত্র রয়েছে কি না তা খতিয়ে দেখার দাবি তুলেছেন পরিবেশকর্মীরা।

 

 

 

 

উল্লেখ্য, উপকূলবর্তী সুন্দরবন অঞ্চলে অতীতে একাধিক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। সেই সময় এই বৃহৎ গাছগুলিই প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে কাজ করেছে। সুতরাং এভাবে গাছ কাটায় পরিবেশের ভারসাম্য নষ্ট ছাড়া আর কিছুই হয় না।

 

 

 

 

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles