খবর

ভেষজ আবিরে মাতবে দোল, অভিনব উদ্যোগ উত্তর দমদম পুরসভার 

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: পুজোর ফুল দিয়ে তৈরি ভেষজ ‘অপরাজিতা গুলাল’ পৌঁছবে বোলপুরে, দোলের আগে সুখবর দিল উত্তর দমদম।
  • তবে বাজারচলতি রঙে অ্যালার্জি ও ত্বকের সমস্যার আশঙ্কা থেকেই যায়।
  • সেই উদ্বেগ কাটাতেই অভিনব উদ্যোগ নিল উত্তর দমদম পুরসভা।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: পুজোর ফুল দিয়ে তৈরি ভেষজ ‘অপরাজিতা গুলাল’ পৌঁছবে বোলপুরে, দোলের আগে সুখবর দিল উত্তর দমদম।

 

দোল মানেই রঙের উৎসব। তবে বাজারচলতি রঙে অ্যালার্জি ও ত্বকের সমস্যার আশঙ্কা থেকেই যায়। সেই উদ্বেগ কাটাতেই অভিনব উদ্যোগ নিল উত্তর দমদম পুরসভা। 

 

পুজোয় ব্যবহৃত ফুল পুনর্ব্যবহার করে সম্পূর্ণ ভেষজ আবির তৈরি করেছে পুরসভা। যার নাম দেওয়া হয়েছে ‘অপরাজিতা গুলাল’। দোলের আগেই এই আবির পৌঁছে যাবে বোলপুরেও।

 

 

পুরসভা সূত্রে জানা গিয়েছে, উত্তর দমদম এলাকার বিভিন্ন বাড়ি থেকে নির্দিষ্ট দিনে পুজোর ফুল সংগ্রহ করা হয়ছিল। এতদিন সেই ফুলের সঠিক ব্যবহার নিয়ে চিন্তাভাবনা চলছিল। শেষমেষ সিদ্ধান্ত নেওয়া হয়, যে পরিবেশবান্ধব উপায়ে সেই ফুল দিয়ে তৈরি করা হবে ভেষজ আবির। পরিকল্পনা অনুযায়ী পুরসভার জনস্বাস্থ্য দফতরের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে শুরু হয় উৎপাদন। যেমন ভাবনা, তেমনই কাজ—ফুল থেকে তৈরি হয় সম্পূর্ণ প্রাকৃতিক আবির।

 

দোলের আগে এলাকার বাসিন্দাদের হাতে এই নিরাপদ রঙ তুলে দিতে ইতিমধ্যেই ৪টি বিপণন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এই ভেষজ আবির কেজি প্রতি ৩৫০ টাকা ধার্যমূল্য হিসেবে রাখা হয়েছে । এছাড়া ২৫০ গ্রাম ১০০ টাকা এবং ১০০ গ্রাম ৪০ টাকায় পাওয়া যাবে ‘অপরাজিতা গুলাল’ বলেই খবর।

 

পুরসভার বাইরে নির্দিষ্ট কাউন্টার, পাঠানপুর মোড় এবং ২৩৭ বাস স্ট্যান্ড সংলগ্ন বিপণন কেন্দ্র থেকে এই আবির সংগ্রহ করা যাবে।

 

পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। দোলের আগে এমন পরিবেশবান্ধব পদক্ষেপে খুশি এলাকার মানুষ।

 https://youtu.be/Zm8MlXXkqjg?si=BAd-dNh36kNpZDTW

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles