খবর

ডাসা নদীর বাঁধে বিরাট ভাঙন

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: ভরা কোটাল ও বর্ষার মরশুমের আগে ডাসা নদীর বাঁধে বড়সড় ফাটল ধরায় চরম আতঙ্ক ছড়াল গ্রামবাসীদের মধ্যে।
  • খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ ব্লকের বিডিও সমীর মণ্ডল ও ব্লক সভাপতি আনন্দ সরকার।
  • ব্লক সভাপতি আনন্দ সরকার সাংবাদিকদের জানান, খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত নদীর বাঁধ পরিদর্শনে আসবেন ইঞ্জিনিয়াররা।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার:  ভরা কোটাল ও বর্ষার মরশুমের আগে ডাসা নদীর বাঁধে বড়সড় ফাটল ধরায় চরম আতঙ্ক ছড়াল গ্রামবাসীদের মধ্যে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ ব্লকের বিডিও সমীর মণ্ডল ও ব্লক সভাপতি আনন্দ সরকার। এরপর বিষয়টি সেচ দপ্তরকে জানায় তাঁরা।  শুরু হয় বাঁধ মেরামতির কাজ।

ব্লক সভাপতি আনন্দ সরকার সাংবাদিকদের জানান, খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত নদীর বাঁধ পরিদর্শনে আসবেন ইঞ্জিনিয়াররা। সেইসঙ্গে তাঁর আরো সংযোজন, বাঁধের মারাত্মক ক্ষয়ের ফলে অন্তত তিনটি গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য দুর্যোগ এড়াতে দ্রুত বাঁধ সারাইয়ের কাজ শেষ করার চেষ্টায় তাঁরা।

তিনি আরো জানান, আইলা ও আমফানের মতো একাধিক ঘূর্ণিঝড়ের কারণে এই নদীর বাঁধ  ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কৃষকদের যাতে কোনওরকম সমস্যায় পড়তে না হয়, সে বিষয়েও বিডিও-কে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

 

 

 

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles