বিজেপির বিএলএ-২ এর বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগোড়ায় তৃণমূল

যা জানা জরুরি
- বাংলাস্ফিয়ার: বিজেপির বিএলএ-২ এর বাড়িতে আগুন।তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ গেরুয়া শিবিরের।
- জানা গিয়েছে, ডোমজুড় থানার অন্তর্গত কোরলা ২ নম্বর অঞ্চলের ৩৭ নম্বর বুথের বিজেপির বিএলএ ২ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
- বাড়ির তিনটি ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।
বিস্তারিত প্রতিবেদন
বাংলাস্ফিয়ার: বিজেপির বিএলএ-২ এর বাড়িতে আগুন।তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ গেরুয়া শিবিরের।
জানা গিয়েছে, ডোমজুড় থানার অন্তর্গত কোরলা ২ নম্বর অঞ্চলের ৩৭ নম্বর বুথের বিজেপির বিএলএ ২ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাড়ির তিনটি ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে স্বস্তিদায়ক খবর হল, প্রাণে বেঁচে গিয়েছেন পরিবারের সকল সদস্য।
এই অগ্নিকাণ্ডের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপির জেলা নেতৃত্ব। তাঁদের দাবি, রাজনৈতিক চক্রান্তের শিকার চন্দন কর্মকার।
যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। কেরলা ২ অঞ্চলের তৃণমূলের উপপ্রধানের দাবি, তাঁর পরিবারের সঙ্গে চন্দন কর্মকারের পরিবারের ভালো সম্পর্ক। তাঁরা চেষ্টা চালাচ্ছে যাতে খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিজেপির ওই বিএলও এবং তাঁর পরিবার। উপপ্রধানের মতে, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগসূত্র না খোঁজাই উচিত।
সূত্র ও সম্পাদকীয় নোট
প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।



