খবর

দিনে-দুপুরে পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই হাওড়ায়

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: পুলিশের চোখে ধুলো দিয়ে পুলিশেরই পরিচয় ব্যবহার করে ছিনতাইয়ের অভিযোগ উঠল।
  • জানা গিয়েছে, রামরাজাতলা এলাকার বাসিন্দা ভোলানাথ চ্যাটার্জি বাইকে করে যাওয়ার সময় আচমকাই এক যুবক তাঁর পথ আটকায়।
  • দু’জনেই নিজেদেরকে পুলিশ বলে পরিচয় দিয়ে একটি আইডি কার্ড দেখায়।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: পুলিশের চোখে ধুলো দিয়ে পুলিশেরই পরিচয় ব্যবহার করে ছিনতাইয়ের অভিযোগ উঠল। ঘটনায় সরগরম হাওড়া।

জানা গিয়েছে, রামরাজাতলা এলাকার বাসিন্দা ভোলানাথ চ্যাটার্জি বাইকে করে যাওয়ার সময় আচমকাই এক যুবক তাঁর পথ আটকায়। কিছুক্ষনের মধ্যে আরও এক যুবক এসে হাজির হয় । দু’জনেই নিজেদেরকে পুলিশ বলে পরিচয় দিয়ে একটি আইডি কার্ড দেখায়। অভিযোগ, ওই বাইক আরোহীর হাত থেকে হিরে বসানো সোনার চারটি আংটি ও সোনার হার ছিনিয়ে নেওয়া হয়েছে। বদলে তাঁর হাতে কাগজে মোড়া কিছু পাথরের টুকরো ধরিয়ে দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

খবর পেয়ে জগাছা থানার পুলিশ তদন্ত শুরু করে। ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে খবর মিলেছে।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

Titli Karmakar

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles