খবর

প্রথম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: প্রথম শ্রেণীর ছাত্রীকে , খাবারের লোভ দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল।
  • মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়।
  • পরিবার ও পুলিশের বক্তব্য অনুযায়ী, স্কুল থেকে ফিরছিল নির্যাতিত শিশুটি।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: প্রথম শ্রেণীর ছাত্রীকে , খাবারের লোভ দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবার ও পুলিশের বক্তব্য অনুযায়ী, স্কুল থেকে ফিরছিল নির্যাতিত শিশুটি। সেইসময় এক বৃদ্ধ দোকানদার শিশুটিকে বাতাসা খাওয়ার প্রলোভন দেখান। রাজি হয়ে যায় শিশুটিও। অভিযোগ, সেই সুযোগের সদ্ব্যবহার করে ওই দোকানদার। শিশুটিকে দোকানের ভিতরে নিয়ে গিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরেও শিশুটি যখন বাড়ি ফেরে না। তখনই সন্তানের খোঁজ শুরু করে মা। ব্যাকুল হয়ে স্কুলের দিকে ছুটে যান তিনি। যাওয়ার পথে দোকানের সামনে মেয়ের জুতো পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। ভেতরে ঢুকেই তিনি দেখেন মেয়ের ওপর পাশবিক অত্যাচার চালানো হচ্ছে। সঙ্গে সঙ্গে চিৎকার করেন তিনি। তৎক্ষণাৎ ঘটনাস্থলে লোকজোড়ো হয়ে যায়। এরপর খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। খবর মিলেছে, নাবালিকার শারীরিক পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আদালতে গোপন জবানবন্দীর আবেদন জানিয়েছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

Titli Karmakar

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles