যে ৪৮ ঘণ্টায় ফুলন হয়ে উঠলেন ‘দস্যুরানি’, রিচি মেহতার নতুন ছবিতে সেই অধ্যায়

যা জানা জরুরি
- প্রশংসিত ‘দিল্লি ক্রাইম’ ধারাবাহিকের কাজ সবে শেষ করেছেন কানাডার চলচ্চিত্র পরিচালক রিচি মেহতা।
- সেই সময় তাঁর কাছে প্রস্তাব নিয়ে আসে নমাহ পিকচার্স।
- প্রযোজনা সংস্থাটি ফুলন দেবীর আত্মজীবনী ‘আই, ফুলন: দ্য অটোবায়োগ্রাফি অব ইন্ডিয়াস ব্যান্ডিট কুইন’-এর স্বত্ব কিনেছিল।
বিস্তারিত প্রতিবেদন
বাংলাস্ফিয়ার: ২০১৯ সাল। প্রশংসিত ‘দিল্লি ক্রাইম’ ধারাবাহিকের কাজ সবে শেষ করেছেন কানাডার চলচ্চিত্র পরিচালক রিচি মেহতা। সেই সময় তাঁর কাছে প্রস্তাব নিয়ে আসে নমাহ পিকচার্স। প্রযোজনা সংস্থাটি ফুলন দেবীর আত্মজীবনী ‘আই, ফুলন: দ্য অটোবায়োগ্রাফি অব ইন্ডিয়াস ব্যান্ডিট কুইন’-এর স্বত্ব কিনেছিল। সমকালীন প্রেক্ষাপটে ফুলনের কাহিনি নতুন করে বলতে চেয়েছিলেন প্রযোজকেরা। প্রথমে অবশ্য ইতস্তত করেছিলেন চিত্রনাট্যকার ও পরিচালক মেহতা। তাঁর নিজের কথায়, তিনি যে “একজন প্রবাসী ভারতীয়, পঞ্জাবি এবং পুরুষ চলচ্চিত্রকার”। কিন্তু বইটি পড়ার পরে তাঁর মন বদলে যায়।
সূত্র ও সম্পাদকীয় নোট
প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।



