সৌরজগতের সমান বিশাল ‘কৃষ্ণগহ্বর নক্ষত্র’ আবিষ্কার জ্যোতির্বিজ্ঞানীদের

যা জানা জরুরি
- বাংলাস্ফিয়ার: মহাকাশে সম্পূর্ণ নতুন ধরনের এক মহাজাগতিক বস্তুর সন্ধান পাওয়ার দাবি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
- আকারে গোটা সৌরজগতের সমান এই বস্তুটি উজ্জ্বল লাল আলো ছড়াচ্ছে।
- অথচ তার ভিতরে লুকিয়ে রয়েছে একটি বিপুল কৃষ্ণগহ্বর।
বিস্তারিত প্রতিবেদন
বাংলাস্ফিয়ার: মহাকাশে সম্পূর্ণ নতুন ধরনের এক মহাজাগতিক বস্তুর সন্ধান পাওয়ার দাবি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আকারে গোটা সৌরজগতের সমান এই বস্তুটি উজ্জ্বল লাল আলো ছড়াচ্ছে। অথচ তার ভিতরে লুকিয়ে রয়েছে একটি বিপুল কৃষ্ণগহ্বর। নক্ষত্র ও কৃষ্ণগহ্বর—দুইয়ের বৈশিষ্ট্যই বহনকারী রহস্যময় বস্তুটির নাম দেওয়া হয়েছে ‘কৃষ্ণগহ্বর নক্ষত্র’। নাসার জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রে তোলা আদি মহাবিশ্বের ছবিতে একটি রহস্যময় লাল বিন্দু পরীক্ষা করতে গিয়ে আন্তর্জাতিক গবেষকদল বস্তুটির সন্ধান পায়। পৃথিবী থেকে কয়েকশো কোটি আলোকবর্ষ দূরে ‘সিটাস’ বা তিমি নক্ষত্রমণ্ডলে তার অবস্থান। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, মহাবিস্ফোরণের প্রায় ৬৬ কোটি বছর পরে এটি তৈরি হয়েছিল।
সূত্র ও সম্পাদকীয় নোট
প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।



