খবর

বাগনানে ভয়াবহ আগুন 

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: মঙ্গলবার ভোররাতে বাগনান থানার অন্তর্গত লাইব্রেরি মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
  • যার জেরে অন্তত দশটি অস্থায়ী দোকান ভস্মীভূত হয়েছে বলে খবর।
  • স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর তিনটে নাগাদ আগুন লাগে।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: মঙ্গলবার ভোররাতে বাগনান থানার অন্তর্গত লাইব্রেরি মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার জেরে অন্তত দশটি অস্থায়ী দোকান ভস্মীভূত হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর তিনটে নাগাদ আগুন লাগে।

 

প্রত্যক্ষদর্শীদের কথায়, অস্থায়ী একটি দোকানে সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। বিস্ফোরণের বিকট শব্দ শুনে ঘর থেকে বেড়িয়ে তাঁরা দেখেন, আকাশছোঁয়া আগুনের লেলিহান শিখা ও কালো ধোওয়া।

 

খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় দু’ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। তবে ততক্ষণে দোকানগুলি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

 

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে।

 

কোনও প্রাণহানির খবর না মিললেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাথায় হাত। হঠাৎ করে সর্বস্বান্ত হয়ে পড়ায় ক্ষুব্ধ ও উদ্বিগ্ন তাঁরা। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তদন্তের রিপোর্ট হাতে এলে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles