Home খবর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মী

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মী

Authored By Titli Karmakar
101 views 1 minutes read
A+A-
Reset

বাংলাস্ফিয়ার: রাজ্যে ফের ধর্ষণের মতো পাশবিক অপরাধের অভিযোগ সামনে এল। জানা গিয়েছে, তিস্তার চরে গবাদি পশু আনতে গিয়েছিলেন নির্যাতিতা। সেই সময় পরিচিত এক যুবকের হাতে নিগৃহীত হতে হয় তাঁকে।  ঘটনাটি ঘটেছে বুধবার জলপাইগুড়ি জেলায়।  তৃণমূল কংগ্রেসের দাবি অনুযায়ী, অভিযুক্ত যুবক  বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত। যুব তৃণমূল কংগ্রেস নেতা প্রসেনজিৎ কুমার লালা  অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নির্যাতিতার স্বামী জানান , প্রতিদিনের মতো সেদিন বিকেলেও তিস্তার চরে গরু আনতে গিয়েছিলেন তাঁর স্ত্রী। অভিযোগ, সেইসময় ভুট্টা ক্ষেতে লুকিয়ে ছিল অভিযুক্ত।  মহিলাকে একা পেয়ে  তাঁকে জোর করে  এলাকা সংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে যায় ওই যুবক এবং মহিলার ওপর শারীরিক অত্যাচার চালায়।  আশপাশে কেউ না থাকায় সেইমুহূর্তে কোনও সাহায্য পাননি নির্যাতিতা। শেষ পর্যন্ত  ধর্ষণে শিকার হন ওই মহিলা। পরে এক প্রতিবেশির সহায়তায় বাড়ি ফিরে মহিলা পরিবারের সদস্যদের বিষয়টি জানান।  ঘটনার পরেরদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।  অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, অভিযুক্ত যুবক আগেও একই কাণ্ড ঘটিয়েছে। সেই অভিযোগে সম্মতি জানিয়েছেন নির্যাতিতার স্বামীও। সংবাদমাধ্যমকে তিনি বলেন, অভিযুক্তের নাম বিশ্বজিৎ অধিকারী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠোর শাস্তির দাবি তুলেছে এলাকাবাসীরা।

 

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles