খবর

ফের চাকরির নামে প্রতারণার শিকার শিক্ষিত বেকাররা

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: কাজের টোপ দিয়ে বেকার যুবক-যুবতীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মালদহের একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে।
  • ওই সংস্থা নিজেদের মিশন হাসপাতাল বলে পরিচয় দিচ্ছে।
  • অভিযোগ, ওই বেসরকারি সংস্থা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালিয়ে দাবি করে, যে মালদাহ জেলার কালিয়াচকে ৪০০ শয্যার একটি সরকারি অনুমোদিত হাসপাতাল চালু হচ্ছে।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: কাজের টোপ দিয়ে বেকার যুবক-যুবতীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মালদহের একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। ওই সংস্থা  নিজেদের মিশন হাসপাতাল বলে পরিচয় দিচ্ছে।

অভিযোগ, ওই বেসরকারি সংস্থা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালিয়ে দাবি করে, যে মালদাহ জেলার কালিয়াচকে ৪০০ শয্যার একটি সরকারি অনুমোদিত হাসপাতাল চালু হচ্ছে। সেখানে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। সেই বিজ্ঞাপন দেখে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন বহু যুবক-যুবতী। চাকরি দেওয়ার নাম করে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা নেওয়া হয়। তেমনটাই জানিয়েছে প্রতারিত’রা।

অভিযোগকারীরা আরও জানিয়েছেন, সংস্থার মালিক নাজিউল শেখ ও তাঁর বোনের হাতে  টাকা তুলে দিতে বাধ্য করা হয়। শুধু তাই নয়, ড্রেস দেওয়ার নাম করে আরও মাথাপিছু ৫ হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও একজনেরও চাকরি হয়নি।

রাজ্যের মালদহ, মুর্শিদাবাদ, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি ঝাড়খণ্ড ও বিহার থেকেও প্রায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বেকার যুবক-যুবতীর কাছ থেকে এইভাবে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। প্রতারিতদের মধ্যে অধিকাংশই গরিব পরিবারের এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বলে জানা গেছে।

জানা গিয়েছে, প্রতারিত চাকরিপ্রার্থীরা কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে । পরে দায়সারা ভাবে একটি অভিযোগ গ্রহণ করা হলেও কোনও তদন্ত শুরু হয়নি। পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে এবার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

 

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles