Home SportsFIFA World Cup 2026 ফিফা বিশ্বকাপ বিনামূল্যে দেখার সুযোগ, তবে রয়েছে শর্ত।

ফিফা বিশ্বকাপ বিনামূল্যে দেখার সুযোগ, তবে রয়েছে শর্ত।

Authored By সৌমিক হালদার
11 views 1 minutes read
A+A-
Reset

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতেই ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করেছে মেক্সিকো, অন্যদিকে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করেছে দক্ষিণ কোরিয়া। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফুটবল আসর ঘিরে ভারতের সমর্থকদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তবে টুর্নামেন্টের সব ম্যাচ দেখার জন্য দর্শকদের নির্ভর করতে হবে মূল সম্প্রচারকারী সংস্থা জি (Zee)-র ওপর।

বিশ্বকাপ শুরুর আগে পর্যন্ত সম্প্রচার স্বত্ব নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত ফিফার সঙ্গে চুক্তি করতে সক্ষম হয় জি। ডিজনি হটস্টার-সহ অন্যান্য প্রতিযোগীদের পিছনে ফেলে সংস্থাটি বিশ্বকাপ সম্প্রচারের একচেটিয়া অধিকার লাভ করেছে। শুধু তাই নয়, ২০৩৪ সাল পর্যন্ত ফিফার আরও ৩৮টি আন্তর্জাতিক প্রতিযোগিতার সম্প্রচার স্বত্বও জি-র হাতে এসেছে। ফলে আগামী কয়েক বছরে আন্তর্জাতিক ফুটবল সম্প্রচারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল তারা।

এই নতুন চুক্তির পর ক্রীড়া সম্প্রচারের পরিধি বাড়াতে জি চারটি নতুন চ্যানেল চালু করেছে— Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2 এবং Unite8 Sports 2 HD।

তবে যাঁদের কাছে জি৫ (Zee5) সাবস্ক্রিপশন বা সংশ্লিষ্ট স্পোর্টস চ্যানেলের অ্যাক্সেস নেই, তাঁদের জন্য আংশিক স্বস্তির খবর দিয়েছে দূরদর্শন। রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংস্থা জানিয়েছে, বিশ্বকাপের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ তারা তাদের নেটওয়ার্কে সম্প্রচার করবে।

দূরদর্শনে কোন কোন ম্যাচ দেখা যাবে?

দূরদর্শনের তরফে জানানো হয়েছে, ২০২৬ ফিফা বিশ্বকাপের মোট ১০৪টি ম্যাচের মধ্যে মাত্র ৮টি ম্যাচ সম্প্রচার করা হবে। ইতিমধ্যেই উদ্বোধনী ম্যাচে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার লড়াই দেখানো হয়েছে ডিডি স্পোর্টসে।

এছাড়া নক-আউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলিও সম্প্রচার করবে দূরদর্শন। ডিডি ফ্রি ডিশ প্ল্যাটফর্মে দেখা যাবে তিনটি কোয়ার্টার ফাইনাল (৯, ১০ ও ১১ জুলাই), দুটি সেমিফাইনাল (১৪ ও ১৫ জুলাই) এবং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

ফলে বিশ্বকাপের পুরো আসর বিনামূল্যে দেখার সুযোগ না থাকলেও শেষ পর্বের বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ উপভোগ করতে পারবেন দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী।

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles