খবর

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

এক নজরে

যা জানা জরুরি

  • তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁরই বিধানসভা এলাকায় দিকে দিকে পোস্টারিং করা হয়েছে।
  • এলাকাবাসীরা জানান, সাত সকালে ঘুম থেকে উঠেই তাঁরা এই পোস্টারগুলি দেখতে পান।
  • তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, গোটা ঘটনা ঘটেছে বিজেপির কারসাজিতেই।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: জয়নগরের পর এবার কাকদ্বীপ! ফের শাসক শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁরই বিধানসভা এলাকায় দিকে দিকে পোস্টারিং করা হয়েছে। অভিযোগ তীর তৃণমূলের দিকে।

এলাকাবাসীরা জানান, সাত সকালে ঘুম থেকে উঠেই তাঁরা এই পোস্টারগুলি দেখতে পান। তাতে লেখা , বিধায়ক ঘুষ নিয়েছেন এবং দিয়েছেনও।

তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, গোটা ঘটনা ঘটেছে বিজেপির কারসাজিতেই। তৃণমূলকে কলুষিত করতেই নাকি বিধায়কের বিরুদ্ধে পোস্টারিং করা হয়েছে বলে তাঁদের অভিযোগ। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পদ্মশিবির। বিজেপির স্থানীয় নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles