খবর

অভিনব কৌশলে আত্ম-প্রচার রাজ্য সরকারের 

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: রাস্তায় রাস্তায় উন্নয়নের পাঁচালি পড়ে প্রচার নয় বরং এবার সিনেমা দেখিয়ে আত্ম-প্রচারের পরিকল্পনা করল তৃণমূল কংগ্রেস।
  • সেই লক্ষ্যেই দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা সিনেমা হলগুলি ভাড়া নিয়ে ‘লক্ষ্মী এলো ঘরে’ সিনেমাটি দেখানোর উদ্যোগ নিল শাসক শিবির।
  •   তৃণমূল সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের রূপমায়া, ময়নাগুড়ির ভারতী এবং ধূপগুড়ির চারু হলে এই সিনেমাটি চলবে।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: রাস্তায় রাস্তায় উন্নয়নের পাঁচালি পড়ে প্রচার নয় বরং এবার সিনেমা দেখিয়ে আত্ম-প্রচারের পরিকল্পনা করল তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা সিনেমা হলগুলি ভাড়া নিয়ে ‘লক্ষ্মী এলো ঘরে’ সিনেমাটি দেখানোর উদ্যোগ নিল শাসক শিবির।

 

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের রূপমায়া, ময়নাগুড়ির ভারতী এবং ধূপগুড়ির চারু হলে এই সিনেমাটি চলবে।

 

 

জেলা নেতৃত্বের বক্তব্য, মাইক প্রচারের পরিবর্তে গ্রাম ও শহর দুই জায়গাতেই সিনেমা প্রদর্শনের মাধ্যমে সামাজিক প্রকল্পগুলির প্রচারের কাজ চলছে।

 

এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ জানান, মাধ্যমিক পরীক্ষার কারণে দিনে মাইক বাজানো সম্ভব নয়। তাই সামাজিক প্রকল্পগুলির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে সিনেমা হল ভাড়া নেওয়া হয়েছে। তাঁর মতে, এতে একদিকে যেমন সরকারি প্রকল্পের প্রচার হচ্ছে, তেমনই দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিনেমা হলগুলিও কিছুটা অক্সিজেন পাচ্ছে।

 

 

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles