খবর

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল বাঁকুড়াবাসী

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার:দামোদরের চরে উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী   দামোদরের চর থেকে উদ্ধার হওয়া তিনটি বিশালাকার মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী।
  •   সোমবার সোনামুখী থানার অন্তর্গত রাঙ্গামাটি এলাকায় দামোদর নদের চর থেকে পে-লোডারের সাহায্যে বালি তোলার সময় তিনটি মর্টার শেল উদ্ধার হয়।
  • বিস্ফোরক ভর্তি লোহার সিলিন্ডার আকৃতির এই যুদ্ধাস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে এলাকাবাসীরা ভিড় জমায়।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার:দামোদরের চরে উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

 

দামোদরের চর থেকে উদ্ধার হওয়া তিনটি বিশালাকার মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী।

 

সোমবার সোনামুখী থানার অন্তর্গত রাঙ্গামাটি এলাকায় দামোদর নদের চর থেকে পে-লোডারের সাহায্যে বালি তোলার সময় তিনটি মর্টার শেল উদ্ধার হয়। বিস্ফোরক ভর্তি লোহার সিলিন্ডার আকৃতির এই যুদ্ধাস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে এলাকাবাসীরা ভিড় জমায়।

 

 

এরপর সোনামুখী থানার পুলিশ ও রাজ্য পুলিশের বম্ব ডিসপোজাল টিম দ্রুত সেখানে পৌঁছায়। দুর্ঘটনা এড়াতে মর্টার শেলগুলিকে নদীর চরে বালির বস্তা দিয়ে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। পাশাপাশি বিষয়টি জানানো হয় সেনাবাহিনীকে।

 

পরেরদিনই অর্থাৎ মঙ্গলবার পানাগড় সেনা ছাউনি থেকে সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপদভাবে মর্টার শেলগুলি নিষ্ক্রিয় করে। জানা গিয়েছে, প্রথমে নদীর বুকে গভীর গর্ত খুঁড়ে তার মধ্যে শেলগুলি রাখা হয়। পরে ডিনামাইটের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে সেগুলিকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা হয়।

 

ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ালেও সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন স্থানীয় বাসিন্দারা।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles