Home খবরবালাই ষাট লিয়ন্সকে তলব

লিয়ন্সকে তলব

Authored By পার্বণ
161 views 0 minutes read
A+A-
Reset

 

বাংলাস্ফিয়ার: আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর প্রধান টড লিয়ন্সকে, আগামী শুক্রবার আদালতে তলব করা হয়েছে। গতকাল মিনেসোটার ফেডেরাল বিচারপতি এই নির্দেশ দিয়েছেন। উপর্যুপরি নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, আইসিই-র বন্দিদের শুনানিতে পেশ না করার বিষয়েও প্রশ্ন তুলেছে আদালত। শুক্রবারও টড অনুপস্থিত থাকলে, ‘আদালত অবমাননা’র শাস্তির মুখে পড়তে পারে আইসিই। মিনেয়াপলিসে এজেন্টদের গুলিতে দ্বিতীয় একজনের মৃত্যুর পর, এমনিতেই নাগরিক অস্থিরতা সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন। এখন আদালতের এমত কড়া অবস্থান যে তাঁর রক্তচাপ বেশ কিছুটা বাড়িয়ে দেবে, তাতে সন্দেহ নেই।

 

 

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles