বালাই ষাট

ট্রাম্পের প্রস্তাবে তেমন সাড়া নেই

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: ডোনাল্ড ট্রাম্প স্থির করেছেন গাজার পুনর্গঠনের রূপরেখা তৈরির জন‍্য তিনি একটি “বোর্ড অব পিস”গড়বেন এবং তাতে অংশিদার হওয়ার জন‍্য অনেক দেশ ও বহুজাতিক…
  • ইতিমধ‍্যেই যোগ দিতে সম্মতি জানিয়েছে মোট দশটি দেশ; আরও কয়েকটি দেশ তাদের আমন্ত্রণ নিয়ে ভাবনাচিন্তা করছে।
  • তবে গাজা উপত্যকার অন্তর্বর্তী শাসনব্যবস্থা তদারকির এই সংগঠনে এখন পর্যন্ত প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছে হাতে গোনা কয়েকটি রাষ্ট্র- সংযুক্ত আমিরশাহি, বেলারুশ,মরোক্কো,হাঙ্গেরি ও কানাডা।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: ডোনাল্ড ট্রাম্প স্থির করেছেন গাজার পুনর্গঠনের রূপরেখা তৈরির জন‍্য তিনি একটি “বোর্ড অব পিস”গড়বেন এবং তাতে অংশিদার হওয়ার জন‍্য অনেক দেশ ও বহুজাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রবেশমূল‍্য ১ বিলিয়ন ডলার বা ১০০ কোটি টাকা।
ইতিমধ‍্যেই যোগ দিতে সম্মতি জানিয়েছে মোট দশটি দেশ; আরও কয়েকটি দেশ তাদের আমন্ত্রণ নিয়ে ভাবনাচিন্তা করছে। তবে গাজা উপত্যকার অন্তর্বর্তী শাসনব্যবস্থা তদারকির এই সংগঠনে এখন পর্যন্ত প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছে হাতে গোনা কয়েকটি রাষ্ট্র- সংযুক্ত আমিরশাহি, বেলারুশ,মরোক্কো,হাঙ্গেরি ও কানাডা।

কিন্তু এই সমর্থনও নিঃশর্ত নয়। যেমন কানাডা সদস‍্য হতে প্রস্তুত কিন্তু এক বিলিয়ন খসাতে এখনও প্রস্তুত নয়। অর্থাৎ নীতিগত সমর্থন থাকলেও আর্থিক ও রাজনৈতিক দায়বদ্ধতার প্রশ্নে তারা এখনও দ্বিধায়।

এদিকে আমন্ত্রণপত্র হাতে পেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিয়ে ভাবনাচিন্তা করছেন। তাঁর সিদ্ধান্ত এই উদ্যোগের ভূরাজনৈতিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে, বিশেষত যখন গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যেই টানাপোড়েন তীব্র।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles