Sports

প্রথম জসপাল রানা পুরস্কার কুমকুমের, রাজা রণধীর সিংহ পুরস্কার সুজিতের

এক নজরে

যা জানা জরুরি

  • আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ভারতের দুই উজ্জ্বল তারকাকে সম্মান জানাচ্ছে ভারতীয় অলিম্পিক সংস্থা।
  • জসপাল রানা ও রাজা রণধীর সিংহের নামে চালু হওয়া পুরস্কারের প্রথম প্রাপক হলেন যথাক্রমে তিরন্দাজ কুমকুম এবং কুস্তিগির সুজিত কালকাল।
  • আইচি-নাগোয়া এশিয়ান গেমসে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁদের বেছে নিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা (আইওএ)।

বিস্তারিত প্রতিবেদন

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ভারতের দুই উজ্জ্বল তারকাকে সম্মান জানাচ্ছে ভারতীয় অলিম্পিক সংস্থা।

জসপাল রানা ও রাজা রণধীর সিংহের নামে চালু হওয়া পুরস্কারের প্রথম প্রাপক হলেন যথাক্রমে তিরন্দাজ কুমকুম এবং কুস্তিগির সুজিত কালকাল। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁদের বেছে নিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা (আইওএ)।

ব্যক্তিগত ইভেন্টেও সোনা জেতেন কুমকুম। তাঁর এই জয়ের ফলে এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম বার রিকার্ভ তিরন্দাজিতে একটিও সোনা জিততে পারেননি দক্ষিণ কোরিয়ার মহিলারা। ব্যক্তিগত বিভাগে এই সোনার সুবাদে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ভারতের জন্য একটি কোটাও নিশ্চিত করেছেন তিনি।

পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জিতে প্রথম রাজা রণধীর সিংহ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ২৩ বছরের সুজিত। এবারের গেমসের অন্যতম নাটকীয় লড়াই উপহার দিয়েছেন তিনি। সেমিফাইনালে হারিয়েছেন বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন, জাপানের কোতারো কিয়োকাকে। তার পর সোনার পদকের লড়াইয়ে আবদুলমাঝিদ কুদিয়েভের বিরুদ্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটান। সময় প্রায় ফুরিয়ে আসার মুখে ২–৯ ব্যবধানে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে ১০–৯ ব্যবধানে জয় ছিনিয়ে নেন সুজিত।

এই জয়ের মাধ্যমে ৬৫ কেজি বিভাগে ভারতের সাফল্যের ধারাও বজায় রেখেছেন তিনি। তাঁর আগে অলিম্পিক পদকজয়ী যোগেশ্বর দত্ত ও বজরং পুনিয়া যথাক্রমে ২০১৪ ও ২০১৮ সালের এশিয়ান গেমসে একই ওজন বিভাগে সোনা জিতেছিলেন।

আগামী কয়েক দিনের মধ্যে একটি অনুষ্ঠানে কুমকুম ও সুজিতকে সংবর্ধনা জানাবে আইওএ। এবারের এশিয়ান গেমসে ২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ জিতে পদকতালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে ভারত।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

বিষয়:
লেখক / সম্পাদকীয় ডেস্ক

বাংলাস্ফিয়ার ডেস্ক

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles