নয় বছর পরে মধ্যপ্রদেশের শিক্ষাঙ্গনে ফিরছে ছাত্রভোট, পুরনো দ্বৈরথে নতুন প্রজন্ম

যা জানা জরুরি
- বাংলাস্ফিয়ার: নয় বছরের বিরতির পরে মধ্যপ্রদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ফিরতে চলেছে ছাত্র সংসদ নির্বাচন।
- সেপ্টেম্বরেই ভোট করানোর কথা রাজ্য সরকার মধ্যপ্রদেশ হাই কোর্টকে জানিয়েছে।
- ফলে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন থাকা শিক্ষাঙ্গনগুলি আবার সরগরম।
বিস্তারিত প্রতিবেদন
বাংলাস্ফিয়ার: নয় বছরের বিরতির পরে মধ্যপ্রদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ফিরতে চলেছে ছাত্র সংসদ নির্বাচন। সেপ্টেম্বরেই ভোট করানোর কথা রাজ্য সরকার মধ্যপ্রদেশ হাই কোর্টকে জানিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন থাকা শিক্ষাঙ্গনগুলি আবার সরগরম। নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা প্রথম বার ভোটের স্বাদ পেলেও মূল প্রতিদ্বন্দ্বিতা সেই পুরনো—রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ-ঘনিষ্ঠ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের মধ্যে।
সূত্র ও সম্পাদকীয় নোট
প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।



