Home খবর তারেকের ফেরায় আপত্তি নেই ইউনূস সরকারের, ১৭ বছর পরে বাংলাদেশে পা রাখবেন খালেদা পুত্র?

তারেকের ফেরায় আপত্তি নেই ইউনূস সরকারের, ১৭ বছর পরে বাংলাদেশে পা রাখবেন খালেদা পুত্র?

গুরুতর অসুস্থ খালেদা জিয়া। তাঁর অসুস্থতার খবর সামনে আসার পর থেকেই তারেকের বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে চর্চা শুরু হয়েছে।

0 comments 468 views
A+A-
Reset

তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকারের তরফে কোনও বাধা নেই, শনিবার এমনই ইঙ্গিত করে একটি পোস্ট শেয়ার করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সূত্রের খবর, তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। সঙ্গে হয়েছে নিউমোনিয়াও। পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন ৮০ বছর বয়সি এই নেত্রী। এ দিকে ২০০৮ সালের পর থেকে বিদেশে রয়েছেন খালেদা জিয়ার ছেলে তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের অসুস্থতার খবর শুনে তিনি দেশে ফিরবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল। এরই মধ্যে তিনি ফেসবুকে একটি পোস্ট করেন।

সেখানে তারেক জানান, এই সঙ্কটের সময়ে তিনিও মায়ের কাছে থাকতে চান। কিন্তু সে জন্য শুধুমাত্র তাঁর একার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ‘অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়’। যদিও কেন তিনি দেশে ফিরতে পারবেন না, সেই পরিস্থিতি নিয়ে বিশেষ কোনও মন্তব্য তিনি করেননি।

এরই মধ্যে শনিবার একটি পোস্ট শেয়ার করেন শফিকুল আলম। সেখানে তিনি লেখেন, ‘তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফে কোনও বিধিনিষেধ বা আপত্তি নেই।’ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউনূস এবং তিনি দেশবাসীর কাছ থেকে দোয়া চেয়েছেন, জানান শফিকুল।

Author

  • সুমন চট্টোপাধ্যায় (জন্ম: ২৩ অক্টোবর ১৯৫৭) একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি সাংবাদিক, সম্পাদক এবং লেখক, যিনি তাঁর তীক্ষ্ণ রাজনৈতিক পর্যবেক্ষণ ও অনন্য রচনাশৈলীর জন্য সুপরিচিত। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে স্নাতক সম্পন্ন করে ১৯৮১ সালে আজকাল পত্রিকায় যোগ দেওয়ার মাধ্যমে তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন এবং পরবর্তীতে দীর্ঘ ২৫ বছর আনন্দবাজার পত্রিকা-র কার্যকরী সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ভারত ও শ্রীলঙ্কার নির্বাচন, ভূ-রাজনীতি ও সন্ত্রাসবাদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাহসিকতার সাথে কভার করার পাশাপাশি স্টার আনন্দ, কলকাতা টিভি ও তারা বাংলার মতো টেলিভিশন মাধ্যমেও যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি নিজস্ব সংবাদপত্র একদিন চালু করেন এবং ২০১২ সালে 'দ্য টাইমস অফ ইন্ডিয়া' গ্রুপের বাংলা দৈনিক এই সময়-এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি তাঁর নিজস্ব ব্লগ 'বাংলাস্ফিয়ার' (Banglasphere)-এ নিয়মিত বস্তুনিষ্ঠ লেখা ও মতামত প্রকাশ করে যাচ্ছেন এবং সাংবাদিকতার পাশাপাশি সমাজ ও রাজনীতি নিয়ে মাই ডেট উইথ হিস্ট্রি, প্রথম নাগরিক, সেদিনের সপ্তারোহীগুমঘর গুলজার-এর মতো বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন।

You may also like

Leave a Comment

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles