নাইজেরিয়ায় দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত, নাজেহাল প্রশাসন

যা জানা জরুরি
- বাংলাস্ফিয়ার: উত্তর নাইজেরিয়ায় অপহৃত এক ডজন খ্রিস্টান পাদ্রী।
- স্থানীয় পুলিশ সূত্রে খবর, একদল সশস্ত্র দুষ্কৃতী দু’টি গির্জায় হামলা চালিয়ে এই অপহরণের ঘটনা ঘটিয়েছে।
- এদিকে গির্জা কর্তৃপক্ষের দাবি, অপহৃতের সংখ্যা ১৬০ জনের বেশি।
বিস্তারিত প্রতিবেদন
বাংলাস্ফিয়ার: উত্তর নাইজেরিয়ায় অপহৃত এক ডজন খ্রিস্টান পাদ্রী। স্থানীয় পুলিশ সূত্রে খবর, একদল সশস্ত্র দুষ্কৃতী দু’টি গির্জায় হামলা চালিয়ে এই অপহরণের ঘটনা ঘটিয়েছে। এদিকে গির্জা কর্তৃপক্ষের দাবি, অপহৃতের সংখ্যা ১৬০ জনের বেশি।
সম্প্রতি এ ধরনের হামলার ঘটনা বাড়ায় তা ঠেকাতে হিমশিম খাচ্ছে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, গত নভেম্বরে সে দেশের একটি স্কুল থেকে তিনশো শিশুর অপহরণের খবর মিলেছিল। পরে তাদের সবাইকে মুক্তি দেওয়া হয়।
সূত্র ও সম্পাদকীয় নোট
প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।



