তারেকের ফেরায় আপত্তি নেই ইউনূস সরকারের, ১৭ বছর পরে বাংলাদেশে পা রাখবেন খালেদা পুত্র?

যা জানা জরুরি
- তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকারের তরফে কোনও বাধা নেই, শনিবার এমনই ইঙ্গিত করে একটি পোস্ট শেয়ার করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ…
- গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
- সূত্রের খবর, তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।
বিস্তারিত প্রতিবেদন
তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকারের তরফে কোনও বাধা নেই, শনিবার এমনই ইঙ্গিত করে একটি পোস্ট শেয়ার করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সূত্রের খবর, তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। সঙ্গে হয়েছে নিউমোনিয়াও। পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন ৮০ বছর বয়সি এই নেত্রী। এ দিকে ২০০৮ সালের পর থেকে বিদেশে রয়েছেন খালেদা জিয়ার ছেলে তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের অসুস্থতার খবর শুনে তিনি দেশে ফিরবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল। এরই মধ্যে তিনি ফেসবুকে একটি পোস্ট করেন।
সেখানে তারেক জানান, এই সঙ্কটের সময়ে তিনিও মায়ের কাছে থাকতে চান। কিন্তু সে জন্য শুধুমাত্র তাঁর একার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ‘অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়’। যদিও কেন তিনি দেশে ফিরতে পারবেন না, সেই পরিস্থিতি নিয়ে বিশেষ কোনও মন্তব্য তিনি করেননি।
এরই মধ্যে শনিবার একটি পোস্ট শেয়ার করেন শফিকুল আলম। সেখানে তিনি লেখেন, ‘তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফে কোনও বিধিনিষেধ বা আপত্তি নেই।’ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউনূস এবং তিনি দেশবাসীর কাছ থেকে দোয়া চেয়েছেন, জানান শফিকুল।
সূত্র ও সম্পাদকীয় নোট
প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।



