খবর

রোনাল্ডোকে পাওয়া আমার সৌভাগ্য’: জিনেদিন জিদান

এক নজরে

যা জানা জরুরি

  • ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা জানালেন জিনেদিন জিদান।
  • তিনি বলেন, “সব ফুটবলারের মতো ওর প্রতিও আমার শ্রদ্ধা চিরকাল থাকবে।
  • তবে যাঁদের সঙ্গে এতটা সময় কাটিয়েছি, তাঁদের প্রতি শ্রদ্ধাটা আরও বেশি।” জিদান আরও বলেন, “সম্ভবত তফাতটা হল, ক্লাবে কাজের কোনও বিরাম নেই।

বিস্তারিত প্রতিবেদন

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা জানালেন জিনেদিন জিদান। তিনি বলেন, “সব ফুটবলারের মতো ওর প্রতিও আমার শ্রদ্ধা চিরকাল থাকবে। তবে যাঁদের সঙ্গে এতটা সময় কাটিয়েছি, তাঁদের প্রতি শ্রদ্ধাটা আরও বেশি।”

জিদান আরও বলেন, “সম্ভবত তফাতটা হল, ক্লাবে কাজের কোনও বিরাম নেই। সেখানে প্রতিদিনের ব্যস্ততা, কাজের মধ্যে পুরোপুরি ডুবে থাকতে হয়। সেই কাজ করতে আমার খুব ভাল লাগত। এখন কাজের অন্য একটি দিকের অভিজ্ঞতা হচ্ছে। এ বার সেই ভাবে কাজ করার চেষ্টা করব, যা কিছুটা আলাদা হবে। তবে নিজের দলকে ঘিরে ভাল ভাবে কাজ করার ইচ্ছেটা একই রয়েছে।”

বুধবার এক সাংবাদিক বৈঠকে পর্তুগালের প্রধান কোচ জর্জে জেসুস জানান, বৃহস্পতিবার নেশনস লিগে ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডোকে প্রথম একাদশে রাখার পরিকল্পনা তাঁর নেই। একই সঙ্গে তিনি বলেন, তাঁদের দু’জনের মধ্যে কোনও বিরোধ নেই। ওই সাংবাদিক বৈঠকের পরে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে রোনাল্ডো জানান, আসন্ন নেশনস লিগের ম্যাচগুলির প্রস্তুতির জন্য আয়োজিত পর্তুগাল শিবির ছেড়ে চলে যাচ্ছেন তিনি।

রোনাল্ডো লেখেন, “জাতীয় দলের সাংবাদিক বৈঠকের পরে এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলে আমি জাতীয় দলের অনুশীলন শিবির ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে জাতীয় দলের জন্য আমি বরাবর নিজেকে উজাড় করে দিয়েছি, সেই দল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত কেন নিতে হল, সময় হলে পর্তুগালের সমস্ত মানুষকে তার প্রকৃত কারণ জানাব। এখন পর্তুগাল এবং আমার প্রত্যেক সতীর্থকে শুভকামনা জানানোর সময়—কাউকেই বাদ না দিয়ে।”

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

বিষয়:
লেখক / সম্পাদকীয় ডেস্ক

বাংলাস্ফিয়ার ডেস্ক

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles