নির্বাচন কমিশনারকে ‘চাপ’ দেওয়ার অভিযোগ, মোদীর পদত্যাগ চাইলেন খাড়্গে

যা জানা জরুরি
- বাংলাস্ফিয়ার: প্রধান নির্বাচন কমিশনারের উপর চাপ সৃষ্টির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
- দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে তাঁর অভিযোগ, ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে নির্বাচন কমিশন।
- বৈঠকে খাড়্গে বলেন, “গোটা দেশ এখন জেনে গিয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের ধারাবাহিক প্রচেষ্টার লক্ষ্য ছিল শাসক দলকে সুবিধা করে দেওয়া।” এক্সে একটি পোস্টে কংগ্রেস…
বিস্তারিত প্রতিবেদন
বাংলাস্ফিয়ার: প্রধান নির্বাচন কমিশনারের উপর চাপ সৃষ্টির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে তাঁর অভিযোগ, ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে নির্বাচন কমিশন। বিষয়টি সংসদে তুলবে কংগ্রেস। প্রয়োজন হলে রাস্তায় নেমেও আন্দোলন করবে দল।
সূত্র ও সম্পাদকীয় নোট
প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।



