83
বাংলাস্ফিয়ার: সুপ্রিম কোর্টের কার্যক্রমের ভিডিও বা অডিও ক্লিপ আদালতের পূর্বানুমতি ছাড়া সামাজিক মাধ্যম বা অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করা যাবে না—এই মর্মে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে দেশের সর্বোচ্চ আদালত। আদালতের পর্যবেক্ষণ, সাম্প্রতিক সময়ে বিভিন্ন মামলার শুনানির ছোট ছোট অংশ কেটে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। এর ফলে আদালতের পর্যবেক্ষণ বা বিচারকদের মন্তব্য প্রায়ই প্রসঙ্গচ্যুতভাবে তুলে ধরা হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে।