খবর

বিজেপির বিএলএ-২ এর বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগোড়ায় তৃণমূল

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: বিজেপির বিএলএ-২ এর বাড়িতে আগুন।তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ গেরুয়া শিবিরের।
  • জানা গিয়েছে, ডোমজুড় থানার অন্তর্গত কোরলা ২ নম্বর অঞ্চলের ৩৭ নম্বর বুথের বিজেপির বিএলএ ২ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
  • বাড়ির তিনটি ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: বিজেপির বিএলএ-২ এর বাড়িতে আগুন।তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ গেরুয়া শিবিরের।

জানা গিয়েছে, ডোমজুড় থানার অন্তর্গত কোরলা ২ নম্বর অঞ্চলের ৩৭ নম্বর বুথের বিজেপির বিএলএ ২ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাড়ির তিনটি ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে স্বস্তিদায়ক খবর হল, প্রাণে বেঁচে গিয়েছেন পরিবারের  সকল  সদস্য।

এই অগ্নিকাণ্ডের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপির জেলা নেতৃত্ব। তাঁদের দাবি, রাজনৈতিক চক্রান্তের শিকার চন্দন কর্মকার।

যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। কেরলা ২ অঞ্চলের তৃণমূলের উপপ্রধানের দাবি, তাঁর পরিবারের সঙ্গে চন্দন কর্মকারের পরিবারের ভালো সম্পর্ক। তাঁরা চেষ্টা চালাচ্ছে যাতে খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিজেপির ওই বিএলও এবং তাঁর পরিবার। উপপ্রধানের মতে, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগসূত্র না খোঁজাই উচিত।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

পার্বণ

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles